রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী *** ‘নরক’ নামানোর হুমকি ট্রাম্পের, পালটা যে পরিণতির বার্তা দিল ইরান *** প্রোটেস্ট্যান্ট চার্চের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় *** ইরানে বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রুকে উদ্ধার করল যুক্তরাষ্ট্র *** হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু *** মন্ত্রীদের তদবিরে কড়াকড়ি, দল-সরকারে সমন্বয়ে নতুন উদ্যোগ *** ইরানকে আর কতবার আলটিমেটাম দেবেন ট্রাম্প *** মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলাতে চায় জামায়াত? *** কেরানীগঞ্জে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে সরকার

অসমাপ্ত কাজ শেষ করতেই নির্বাচন করবেন বুলবুল

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৪৪ অপরাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমিনুল ইসলাম বুলবুল কি তবে ফরম্যাট বা সংস্করণ পরিবর্তন করছেন? গত মে মাসের শেষের দিকে আকস্মিকভাবে বিসিবির সভাপতির দায়িত্ব নিয়ে ঘোষণা দিয়েছিলেন, ‘যেহেতু সময় কম, জানি টেস্ট ম্যাচ পাঁচ দিনের হয়, ওয়ানডে হয় ৭ ঘণ্টার। একটা কুইক টি-টোয়েন্টি ইনিংস খেলতে এসেছি এখানে। একটা ভালো টি-টোয়েন্টি ইনিংস খেলব, যেটা আপনারা সবাই মনে রাখবেন।’

অল্প সময়ের মধ্যে বুলবুল দারুণ ইনিংস খেলছেন। ক্রিকেটকে ঢাকার বাইরে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা বিশেষ চোখে পড়ার মতো। শুরুতে বিসিবির আসন্ন নির্বাচনে অংশগ্রহণ নিয়ে দ্বিধায় থাকলেও বুলবুল এখন পরিষ্কার, ফরম্যাট পরিবর্তনের সময় এসেছে। ‘টি-টোয়েন্টি’র পর এখন তার চোখে একটা দৃষ্টিনন্দন ‘টেস্ট ইনিংস’।

অক্টোবরে হতে যাওয়া বিসিবির নির্বাচনে অংশগ্রহণ নিয়ে বুলবুল গতকাল মঙ্গলবার (২রা সেপ্টেম্বর) সিলেটে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমাদের ফাহিম ভাই (নাজমুল আবেদীন) এরই মধ্যে ঘোষণা করেছেন, অক্টোবরের প্রথম সপ্তাহে নির্বাচন হবে। ঠিকভাবেই নির্বাচন করব। এখানে সভাপতি নির্বাচন হয় না, পরিচালক নির্বাচন হয়। সেটা প্রথম লক্ষ্য এবং সেখানে থাকার চেষ্টা করব। পরে যদি সুযোগ হয়, চেষ্টা করব যেভাবেই হোক দেশের ক্রিকেটকে সেবা করতে।’

কদিন আগে তামিম ইকবালও ঘোষণা দিয়েছেন, তিনি আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছেন। বুলবুল আর তামিম—দুজনই যদি বিসিবির পরিচালক হন, সভাপতি পদের লড়াইটা দুজনের মধ্যে হওয়ার সম্ভাবনাই বেশি।

তামিমের নির্বাচন করার বিষয়ে বুলবুল বলেছেন, ‘না, আমার সঙ্গে কোনো কথা হয়নি। সবার প্রতি শ্রদ্ধা থাকবে। তাদের প্রতি সহযোগিতা থাকবে, দিন শেষে এখানে আমরা সবাই এসেছি ক্রিকেটের কাজে এবং ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব।’

বুলবুল নতুন মেয়াদে কেন নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেছেন, সে বিষয়ে বুলবুলের ব্যাখ্যা, ‘আমার (নির্বাচন করতে চাওয়ার) একটাই কারণ। যে কাজগুলো শুরু করেছিলাম, ভালোভাবে এগিয়ে চলছে। কাজগুলো অর্ধেক ফেলে না রেখে যেন এগিয়ে নিয়ে যেতে পারি। এখানে কন্টিনিউ করতে চাওয়ার সেটাই মূল কারণ।’

জে.এস/

আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250