বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার আমলের প্রকল্প হওয়ায় রোষানলে পড়ে ইউনূসের *** শনিবার রাজধানীতে ১১ দলের বিক্ষোভ সমাবেশ-মিছিল *** ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক পুনর্গঠনের পথে *** ফরাসি সিনেমা ‘লা ভেনাস ইলেকট্রিক’ দিয়ে শুরু হবে কান উৎসব *** দুই-তিন সপ্তাহের মধ্যে ইরানে তীব্র আক্রমণের ঘোষণা ট্রাম্পের *** ১২ কেজির এলপিজির দাম বেড়ে ১৭২৮ টাকা *** মধ্যপ্রাচ্য সংঘাতে আমিরাতের প্রতি বাংলাদেশের সংহতি *** মাইকে ঘোষণা দিয়ে মব সৃষ্টি করে পুলিশকে মারধর, আসামি ছিনতাই *** বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী *** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’

বিএনপি নির্বাচিত হলে কর্মসংস্থান সৃষ্টিতে সবচেয়ে গুরুত্বারোপ করবে: ফখরুল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪২ অপরাহ্ন, ২৯শে ডিসেম্বর ২০২৫

#

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচিত হলে শিক্ষাপ্রতিষ্ঠান উন্নত করা ও কর্মসংস্থার সৃষ্টিতে গুরুত্বারোপ করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, যদি আমরা সুযোগ পাই, জনগণের ভালোবাসায় যদি আমরা নির্বাচিত হতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা এই ঠাকুরগাঁও অঞ্চলের উন্নয়ন, সামাজিক পরিবেশকে উন্নত করা, এখানে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে উন্নত করা, আমাদের আর্থ-সামাজিক অবস্থাকে উন্নত করা এবং অর্থনৈতিক যে কর্মকাণ্ড সেগুলো আরা বৃদ্ধি করা, মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা, এই বিষয়গুলোকে আমরা সবচেয়ে গুরুত্বারোপ করব। আমাদের কৃষকদের যে সমস্যা, সেই সমস্যার আমরা সমাধান করার চেষ্টা করব।

আজ সোমবার (২৯শে ডিসেম্বর) ঠাকুরগাঁওয়ে মনোনয়ন ফরম জমা দিয়ে এসব কথা বলেন তিনি।

এ সময় মির্জা ফখরুল বলেন, আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যে তারা আমাকে আবারও এই আসন থেকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন। আমি পরম করুণাময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে চাই, যে এখানে আমি মনোনীত হয়ে জনগণের কাজ করার একটা সুযোগ পেয়েছি। 

তিনি বলেন, দীর্ঘ সংগ্রাম, রক্তপাত, ত্যাগ-তিতীক্ষা এবং নির্যাতনের পরে..., দীর্ঘদিনের পরে আমরা বাংলাদেশের মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছি। এবং আগামী ১২ই ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ, ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে, এই নির্বাচনে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ঠাকুরগাঁও-১ আসনে আমি আমার দল দ্বারা মনোনীত হয়েছি।

বিএনপি মহাসচিব বলেন, আগামী নির্বাচনে জনগণের কাছে, এই এলাকার জনগণের কাছে আমার আবেদন থাকবে, অনুরোধ থাকবে যে আপনারা দয়া করে এই অঞ্চলে পূর্বে যেভাবে আমাকে সমর্থন দিয়েছেন, এখনও সেইভাবে সমর্থন দিয়ে আমাকে ধানের শীষে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করার জন্য সাহায্য করবেন। আল্লাহ তায়ালার কাছে দোয়া চাই, আল্লাহ তায়ালা যেন আমাদের তৌফিক দেন, যেন আমরা সেইভাবে কাজ করতে পারি। জনগণের কাছে আবারও আমরা দোয়া চাচ্ছি।’ 

জে.এস/

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250