সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

বিয়ের ছবি ডিলিট, তবে কি বিচ্ছেদের পথে দীপিকা-রণবীর!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৫ অপরাহ্ন, ৮ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিয়ের সব ছবি মুছে দিয়েছেন রণবীর। তাতেই প্রশ্ন উঠেছে, তবে কি সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই ভেঙে যাচ্ছে রণদীপের সংসার?

রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোনের বিচ্ছেদের গুঞ্জন এর আগে একাধিকবার ছড়িয়েছে। সম্প্রতি ফের একই সুর বাজছে বিষয়টি নিয়ে। পেছনে রয়েছে শক্ত কারণ। 

রণবীরের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে বিয়ের সমস্ত ছবি মুছে দেওয়া হয়েছে। মূলত এরপর থেকেই নড়চড়ে বসেন নেটাগরিকেরা। তবে কি দুজনের পথ দুদিকে বেঁকে যাচ্ছে? চিন্তিত মনে উত্তর খুঁজছেন দুই তারকার অনুরাগীরা। 

সূত্র জানায় ‘তাদের দাম্পত্য জীবনে সমস্যা হয়েছে, এমন দাবির কোনো সত্যতা নেই। এটা ভিত্তিহীন। তারা একসঙ্গে সুখী এবং নিজেদের শিডিউল থেকে সময় বের করে নিয়েছেন। যাতে একসাথে কিছু ভালো সময় কাটাতে পারেন।’

আরো পড়ুন: অপু ফাঁস করলেন তার প্রথম বয়ফ্রেন্ডের নাম!

সূত্রের কথায়, ‘তারা তাদের প্রথম সন্তানকে পৃথিবীতে স্বাগত জানাতে উচ্ছ্বসিত এবং জীবনের এই বিশেষ পর্যায়ের প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন।’ তবে জানা যাচ্ছে, দেশের বাইরে নয়, দীপিকা ও রণবীর ভারতে একসঙ্গে নিরিবিলি সময় কাটাচ্ছেন।

২০১৮ সালে ইতালির লেক কোমোতে বিয়ে করেন দীপিকা ও রণবীর। তার তিন বছর আগে গোপনে তাদের বাগদান হয়। ২০১৫ সালে দীপিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন রণবীর। 

সূত্র: হিন্দুস্তান টাইমস

এসি/ আই.কে.জে/ 


ছবি ডিলিট দীপিকা-রণবীর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250