বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শনিবার রাজধানীতে ১১ দলের বিক্ষোভ সমাবেশ-মিছিল *** ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক পুনর্গঠনের পথে *** ফরাসি সিনেমা ‘লা ভেনাস ইলেকট্রিক’ দিয়ে শুরু হবে কান উৎসব *** দুই-তিন সপ্তাহের মধ্যে ইরানে তীব্র আক্রমণের ঘোষণা ট্রাম্পের *** ১২ কেজির এলপিজির দাম বেড়ে ১৭২৮ টাকা *** মধ্যপ্রাচ্য সংঘাতে আমিরাতের প্রতি বাংলাদেশের সংহতি *** মাইকে ঘোষণা দিয়ে মব সৃষ্টি করে পুলিশকে মারধর, আসামি ছিনতাই *** বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী *** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত

চুলের জন্য কতটা উপকারী তরমুজের বীজের তেল?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০৪ অপরাহ্ন, ৮ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

তরমুজের বীজের তেল শুধু চুলের স্বাস্থ্যই ভালো রাখে না, চুলকে আর্দ্রতা জুগিয়ে নরম রাখে, চুল পড়া কমায়, চুলের গোড়াও মজবুত করে। চাইলে বাড়িতেই বানিয়ে নিতে পারেন এ তেল। বীজ দিয়ে তৈরি করে ফেলুন তেল, যা চুলের জন্য উপকারী। তরমুজের বীজ ভালোভাবে ধুয়ে পানি শুকিয়ে নিন। শুকনো কড়াইয়ের আঁচে বসিয়ে তাতে নেড়ে নিন। তাতেও বীজ সম্পূর্ণ শুকিয়ে যাবে।

বীজের উপরের অংশ বা খোসা ছাড়িয়ে তরমুজের বীজ পাউডারের মতো মিহি করে গুঁড়িয়ে নিন। এবার এতে সামান্য পানি দিয়ে আরও একবার মিক্সিতে নিয়ে একটি মসলিনের নরম কাপড়ে মিশ্রণটি ঢেলে চাপ দিয়ে তেল বের করে নিন।

একটি পাত্রে নারকেল তেল সামান্য গরম করে ছেঁকে নেওয়া তরল তার মধ্যে মিশিয়ে নিন। একটি কাচের পাত্রে ঢেলে রাখুন। তরমুজের বীজের তেলের সঙ্গে দই, মধু, অ্যালোভেরা অথবা তরমুজের শাঁস চটকে তা মিশিয়ে নিন। মিশ্রণটি চুলে মেখে রেখে দিন ৩০ মিনিট। তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।

এ তেলে রয়েছে চুলের স্বাস্থ্যের জন্য জরুরি ভিটামিন ও মিনারেল; যা চুলের গোড়া মজবুত করে। চুল পড়া কমায়। মাথার ত্বকের শুষ্কভাবের জন্য খুশকির সমস্যা হলে তারও সমাধান করবে এ তেল। চুলের বৃদ্ধি ও নতুন চুল গজাতে সাহায্য করে তরমুজের বীজের তেল।

তরমুজের বীজের মধ্যে জিঙ্ক, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম ও অন্যান্য পুষ্টি রয়েছে। এগুলো চুল ও স্ক্যাল্পের স্বাস্থ্য গঠনে সাহায্য করে।

এইচ.এস/

তরমুজের বীজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250