রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানকে আর কতবার আলটিমেটাম দেবেন ট্রাম্প *** মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলাতে চায় জামায়াত? *** কেরানীগঞ্জে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে সরকার *** সংবিধানকে ‘কাগজ’ হিসেবে দেখা মানে রাষ্ট্রের আইনি ভিত্তিকে অস্বীকার করা *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত জোটের *** জামায়াত বিএনপিকেও একদিন নিষিদ্ধ করবে: তসলিমা নাসরিন *** আওয়ামী লীগকে কী নিষিদ্ধই করতে যাচ্ছে সরকার? *** ‘বিদেশি অনুদানের দুইশো কোটি টাকা আত্মসাৎ করেছেন ড. ইউনূস’ *** ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে মাঠে নামতে হবে: নাহিদ *** এপ্রিলে আসছে একাধিক তাপপ্রবাহ, যা বলছেন আবহাওয়াবিদরা

এবার ফটোশুট করে কটাক্ষের মুখে শ্রাবন্তী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৮ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্রায়ই কারণে-অকারণে বিদ্রূপের শিকার হন কলকাতার আলোচিত অভিনেত্রী শ্রাবন্তী। সম্প্রতি আলোকচিত্রী তথাগতের মডেল হয়েছেন কলকাতার এই লাস্যময়ী অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। ছবিগুলো ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রকাশ করতেই তীব্র কটাক্ষের মুখে পড়েছেন অভিনেত্রী। শ্রাবন্তীকে রীতিমতো ব্যক্তিগত আক্রমণ করেছেন।     

সমালোচনা নিয়ে অভিনেত্রীর জবাব, ‘সমালোচনা সবাইকে নিয়ে হয়। যার নাম আছে, তার বদনাম আছে। মানুষ হিসেবে একসময় এগুলো হলে খারাপ লাগত। এত লোকের তো এত কিছু হয়, কেন আমাকে নিয়েই এমন হচ্ছে, মনে হতো। কারুর কারুর স্বভাব আছে, লোকজনকে নিয়ে সমালোচনা করার। এখন আর এসবে কিছু যায়-আসে না। কারণ, আমি জানি, জীবন খুব অনিশ্চিত। আজ আছি, কাল নেই। বর্তমানে বাঁচি।’

আরো পড়ুন: ৭৭ কোটির বিলাসবহুল বাড়ি পুড়ে ছাই হলিউড অভিনেত্রীর

জীতু কামালের সঙ্গেও শ্রাবন্তীর সম্পর্ক নিয়ে কথা উঠেছিল অভিনেতার বিচ্ছেদের সময়। সে বিষয়ে অভিনেত্রী বললেন, ‘এটা খুবই হাস্যকর। আমি জানি না আমাকে নিয়ে কেন এত লোকের সমস‌্যা। জীতুর সঙ্গে আমার সম্পর্ক, লন্ডনে আমরা দুটো ছবির শুটিং করেছিলাম, যেখানে জীতুর সাবেক স্ত্রীও গিয়েছিল। ওর সঙ্গেও আমি অনেক ঘুরেছি। প্রচুর খাওয়াদাওয়া করেছি। যখন আমাকে নিয়ে এই কথা উঠেছিল, আমি খুব হেসেছিলাম। আমি জানি সত্যিটা কী। এ রকম কোনো ব‌্যাপারই নয়। লোকে যা ভাবছে ভাবুক।’

এসি/

কলকাতা অভিনেত্রী শ্রাবন্তী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250