সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত পুনর্বহালের দাবিতে সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:২২ পূর্বাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিলের প্রতিবাদ এবং মূল প্রজ্ঞাপন পুনর্বহালের দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। শনিবার (২২শে নভেম্বর) বিকেলে এ আয়োজন করে জাতীয় শিক্ষা ও সংস্কৃতি রক্ষা আন্দোলন।

আন্দোলনের সঙ্গে যুক্ত বিভিন্ন সংগঠনের শিল্পীদের যৌথ অংশগ্রহণে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশের কার্যক্রম।

সমাবেশে স্বাগত বক্তব্য দেন উদীচী কেন্দ্রীয় সংসদের (একাংশ) সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে। জাতীয় শিক্ষা ও সংস্কৃতি রক্ষা আন্দোলনের আহ্বায়ক ও উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিমের সভাপতিত্বে শুরু হয় আলোচনা পর্ব। এ পর্বে শিশুদের সংগীত ও শারীরিক শিক্ষার প্রয়োজনীয়তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বেরা।

বক্তারা বলেন, বিশেষ একটি মহলের চাপে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। ওই মহলটি সংগীত ও শারীরিক শিক্ষক নিয়োগের পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছে। অথচ সব স্কুলে আগে থেকেই ধর্মীয় শিক্ষক আছেন। এরপরও ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি অসৎ উদ্দেশ্যমূলক।

বক্তারা আরও বলেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি মানবিক ঋদ্ধি নিশ্চিত করার স্বার্থে প্রাথমিক স্তর থেকেই সংগীত ও শরীরচর্চা শিক্ষা বাধ্যতামূলক করতে হবে।

আলোচনায় অংশ নেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মাহির শাহরিয়ার রেজা, কেন্দ্রীয় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক প্রণয় সাহা, সংগীত সংগঠন সমন্বয় পরিষদের সংগঠক মহাদেব ঘোষ, রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার সভাপতি মকবুল হোসেন, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহসভাপতি আজিজুর রহমান, কেন্দ্রীয় খেলাঘর আসরের প্রেসিডিয়াম সদস্য আবু সাঈদ এবং বিশিষ্ট ছড়াকার ও সাংবাদিক আকতার হুসেন। আলোচনা পর্বটি সঞ্চালনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম।

সমাবেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250