রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানকে আর কতবার আলটিমেটাম দেবেন ট্রাম্প *** মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলাতে চায় জামায়াত? *** কেরানীগঞ্জে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে সরকার *** সংবিধানকে ‘কাগজ’ হিসেবে দেখা মানে রাষ্ট্রের আইনি ভিত্তিকে অস্বীকার করা *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত জোটের *** জামায়াত বিএনপিকেও একদিন নিষিদ্ধ করবে: তসলিমা নাসরিন *** আওয়ামী লীগকে কী নিষিদ্ধই করতে যাচ্ছে সরকার? *** ‘বিদেশি অনুদানের দুইশো কোটি টাকা আত্মসাৎ করেছেন ড. ইউনূস’ *** ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে মাঠে নামতে হবে: নাহিদ *** এপ্রিলে আসছে একাধিক তাপপ্রবাহ, যা বলছেন আবহাওয়াবিদরা

খুললো টেন মিনিট স্কুল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫০ অপরাহ্ন, ১৩ই আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ কর্মসূচিতে একাত্মতা জানিয়ে গত ৩রা আগস্ট অনলাইনভিত্তিক শিক্ষার জনপ্রিয় প্ল্যাটফর্ম টেন মিনিট স্কুলের কার্যক্রম বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এরপর থেকে সব ধরনের অনলাইন ক্লাসও বন্ধ হয়ে যায়।

টানা ১০ দিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার (১৩ই আগস্ট) স্কুলটির সব ধরনের ক্লাস চালু হচ্ছে।

আরও পড়ুন: এইচএসসির স্থগিত সব পরীক্ষা পূর্ণ নম্বরেই হবে, সময়সূচি শিগগিরই

গত সোমবার (১২ই আগস্ট) দিনগত রাত ১২টার পর টেন মিনিট স্কুলের ফেসবুক পেজে দেওয়া পোস্টে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, টেন মিনিট স্কুলের সব লাইভ ক্লাস, রিভিশন ক্লাস ও অফলাইন সেন্টারের ক্লাস আজ থেকে শুরু হচ্ছে আবারও। 

২০১৫ সালে যাত্রা শুরু করে টেন মিনিট স্কুলে। প্ল্যাটফর্মটি এখন ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন ব্যাচে লাইভ ক্লাস ও পরীক্ষার মাধ্যমে বোর্ড সিলেবাসভিত্তিক পড়াশোনা ও পরীক্ষা প্রস্তুতিতে নিয়মিত সহায়তা করছে।

এছাড়া বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী ও চাকরিরপ্রত্যাশীদেরও প্রস্তুতিতে সাহায্য করে টেন মিনিট স্কুল। শিক্ষার্থীদের নিয়মিত মডেল টেস্ট, ই-বুক ও লেকচার শিটের মতো শিক্ষামূলক রিসোর্স দেয় অনলাইনভিত্তিক স্কুলটি।

এসি/কেবি

টেন মিনিট স্কুল অনলাইন ক্লাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250