শনিবার, ৪ঠা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিক তানবিরুল মিরাজকে হয়রানি বন্ধের আহ্বান সিপিজের *** শক্তিশালী সরকারকে হটানো গেছে, এই সরকারকেও হটানো সম্ভব: শহিদুল আলম *** শহিদুল আলমের গতিবিধি নিয়ে প্রশাসনের সন্দেহ *** গাড়ির জ্বালানি ৩০ শতাংশ কম নেবেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা *** নরওয়ের উন্নয়ন সংস্থার অর্থ আত্মসাতের অভিযোগ ড. ইউনূসের বিরুদ্ধে *** ভারত কি পারবে উত্তর-পূর্বাঞ্চলে নতুন খ্রিষ্টান রাষ্ট্র গঠন ঠেকাতে? *** তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি বন্ধ হলে কি বড় সংকট দেখা দেবে? *** অফিস সময় ৯টা-৪টা, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় *** সাংবাদিকদের হাতকড়া: ক্ষমতার প্রয়োগ না অপপ্রয়োগ? *** নারী এমপিদের নিয়ে আমির হামজার কুৎসিত বক্তব্যের বিচার চাইলেন রুমিন ফারহানা

শাহ আমানত বিমানবন্দরে ৪ কেজি কোকেনসহ বিদেশি নাগরিক আটক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৫ অপরাহ্ন, ১৫ই জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক বিদেশি নাগরিকের কাছ থেকে প্রায় ৪ কেজি কোকেন জব্দ করা হয়েছে। যার আনুমানিক আর্থিক মূল্য প্রায় অর্ধশত কোটি টাকা। এ সময় স্টালিয়া সান্তে নামের এক নারীকে আটক করা হয়।

সোমবার (১৫ই জুলাই) সকালে বিদেশি ওই নাগরিকের ব্যাগ তল্লাশি করে এসব মাদক জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম উদ্দিন।

বিমান বন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল গণমাধ্যমকে জানান, গত ১২ই জুলাই এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ব্রাজিলের সাওপাওলে থেকে রওয়ানা দিয়ে দুবাই ট্রানজিট হয়ে ফ্লাইদুবাইয়ের ফ্লাইটে ১৩ই জুলাই চট্টগ্রাম আসেন বাহামারের নাগরিক স্টালিয়া সান্তে। ওই দিন তার আচরণ দেখে দায়িত্বরত এপিবিএন, আনসার, গোয়েন্দা সংস্থার সন্দেহ হয়। তার সঙ্গে কোনো ব্যাগেজ না থাকায় তল্লাশি করা হয়নি। সোমবার সকাল সাড়ে ১০টায় ওই বিদেশি নাগরিক ব্যাগ নিতে চট্টগ্রাম বিমান বন্দরে যান। এ সময় নিরাপত্তাকর্মী ও গোয়েন্দারা ব্যাগ তল্লাশি করে একটি ইউপিএসের ভেতর থেকে ৩ কেজি ৯০০ গ্রাম কোকেন জব্দ করে। পরে তাকে আটক করা হয়।

বিমান বন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম উদ্দিন গণমাধ্যমকে জানান, প্রায় চার কেজি কোকেন বিমানবন্দর কর্তৃপক্ষ জব্দ করেছে। এ সময় এক বিদেশি নাগরিককে আটক করা হয়। এসব কোকেনের আনুমানিক মূল্য প্রায় ৪৮ কোটি টাকার বেশি।  

ওআ/কেবি

আটক কোকেন চালান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250