সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

‘হিউম্যান রাইটস টিউলিপ’ পুরস্কারে মনোনীত তুলিকে মির্জা ফখরুলের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৩৯ অপরাহ্ন, ৭ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

মানবাধিকার সুরক্ষা ও গুম প্রতিরোধে অবদানের স্বীকৃতি হিসেবে নেদারল্যান্ডসের মর্যাদাপূর্ণ ‘হিউম্যান রাইটস টিউলিপ’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ‘মায়ের ডাক’ সংগঠনের সমন্বয়ক এবং ঢাকা-১৪ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী ও মানবাধিকারকর্মী সানজিদা ইসলাম তুলি।   

বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অর্জনের জন্য তুলিকে অভিনন্দন জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

অভিনন্দন বার্তায় মির্জা ফখরুল বলেন, নেদারল্যান্ডসের মর্যাদাপূর্ণ ‘হিউম্যান রাইটস টিউলিপ’ পুরস্কারের জন্য সানজিদা ইসলাম তুলির মনোনীত হওয়া বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের বিষয়। মানবাধিকার এবং বিশেষ করে গুমের শিকার ব্যক্তিদের পরিবারগুলোর জন্য তুলির কাজের স্বীকৃতি অনন্য ও তাৎপর্যময়। এটি দেশের অনেক পরিবারের মুখোমুখি হওয়া কঠিন সংগ্রামের প্রতি আন্তর্জাতিক মনোযোগ আকৃষ্ট করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এই পুরস্কারপ্রাপ্তি ন্যায়বিচারের দাবির সঙ্গে বিশ্ববাসী উৎসাহিত হবে নিঃসন্দেহে। 

উল্লেখ্য যে, নেদারল্যান্ডস সরকারের উদ্যোগে প্রতি বছর বিশ্বের নানা প্রান্তে মানবাধিকার রক্ষায় বিশেষ অবদান রাখা ব্যক্তি ও সংগঠনকে এই আন্তর্জাতিক পুরস্কার দেওয়া হয়।   

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার ব্যক্তিদের পরিবারদের নিয়ে ‘মায়ের ডাক’ সংগঠন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তুলি। তার ভাই সাজেদুল ইসলাম সুমন ছিলেন ২৫ নম্বর ওয়ার্ড (ঢাকা উত্তর সিটি করপোরেশন) বিএনপির সাধারণ সম্পাদক। ২০১৩ সালে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। এখনো তার খোঁজ পাওয়া যায়নি।

জে.এস/

মির্জা ফখরুল ইসলাম আলমগীর সানজিদা ইসলাম তুলি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250