সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

রামপাল বিদ্যুৎকেন্দ্রে ডাকাতি, গ্রেফতার ১২

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৯ অপরাহ্ন, ৫ই এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে হামলা ও ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় জড়িত গুলিবিদ্ধ একজনসহ ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোমেন দাস গণমাধ্যমকে বলেন, পুলিশ এই ঘটনায় অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করেছে। লুটে নেওয়া দেড় হাজার কেজি লোহার রড উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ১১ জনকে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। গুলিবিদ্ধ একজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাহারায়  চিকিৎসা নিচ্ছে। 

আরো পড়ুন: চট্টগ্রামে ১৩৮ প্রজাতির কচ্ছপ উদ্ধার

বৃহস্পতিবার (৪ঠা এপ্রিল) রাতে বিদ্যুৎকেন্দ্রের আনসার ব্যাটালিয়নের হাবিলদার শহিদুল ইসলাম বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০-৪০ জনকে আসামি করে রামপাল থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় উল্লেখ করা হয়, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তিন নাম্বার টাওয়ারের পাঁচ নম্বর ইয়ার্ড এর সীমানা প্রাচীর কেটে ৫০-৬০ জন ডাকাত নিরাপত্তা কর্মীদের মারধর করে মোবাইল ও লোহার বিভিন্ন ধরনের মালামাল লুটপাট করে নিয়ে যায়। সশস্ত্র হামলায় এক আনসার সদস্য ও চারজন নিরাপত্তাকর্মী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে রামপাল স্বাস্থ্যকেন্দ্রে ও খুলনা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।

এইচআ/ আই.কে.জে

গ্রেফতার ডাকাতি রামপাল বিদ্যুৎকেন্দ্র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250