সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

ভাঙ্গা থেকে যশোর রেলপথে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৪ পূর্বাহ্ন, ৩০শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা জংশন থেকে যশোরের রূপদিয়ার উদ্দেশে ১২০ কিলোমিটার বেগে ছেড়ে গেছে একটি পরীক্ষামূলক ট্রায়াল ট্রেন। 

শনিবার (৩০শে মার্চ) সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে ভাঙ্গার বামনকান্দা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যায়। রোববার সকালেও একই সময়ে ট্রায়াল ট্রেনটি চলাচল করবে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা রেলওয়ে স্টেশনের পয়েন্টম্যান দেবাশীষ মন্ডল।

এটিই প্রথম এই রুটে যাত্রীবাহী ট্রেনের গতির ট্রায়াল। এ সময় ট্রেনে কয়েকজন স্থানীয় ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা যাত্রী হিসেবে ছিলেন।

দেবাশীষ মন্ডল বলেন, পাঁচটি বগি নিয়ে বিশেষ ওই ট্রায়াল ট্রেন ভাঙ্গা স্টেশন থেকে যশোরের রূপদিয়ার উদ্দেশে যাত্রা শুরু করে। ট্রেনটি যশোরে সকাল ৯টা ৫৫ মিনিটে পৌঁছার কথা রয়েছে। এ ট্রেনে যাত্রী হিসেবে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ, চায়না ইঞ্জিনিয়ারিং কোম্পানি, বাংলাদেশ সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সকল দফতরের কর্মকর্তারা রয়েছেন।

আরও পড়ুন: ঈদযাত্রায় শেষ দিনের ট্রেনের আগাম টিকিট বিক্রি চলছে

ভাঙ্গা রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, এ ট্রায়াল ট্রেনে চালকের দ্বায়িত্ব পালন করছেন মো. সাখাওয়াত হোসেন। পরিচালকের দ্বায়িত্বে রয়েছেন তাপস কুমার বিশ্বাস। ৮৭ দশমিক ৩২ কিলোমিটারের এই পথে ট্রেনটি ১২০ কিলোমিটার সর্বোচ্চ গতি উঠিয়ে চলানো হবে। ট্রেনটি আবারও সুবিধাজনক সময়েই ভাঙ্গার উদ্দেশে রওনা হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের মাধ্যমে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনতে এই রেলপথ নির্মাণ করা হয়েছে। বাংলাদেশ ও চীনের যৌথ অর্থায়নে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘চায়না রেলওয়ে গ্রুপ’ (সিআরইসি) প্রকল্পটি বাস্তবায়ন করছে। ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত ব্রডগেজ এ রেলপথে কাশিয়ানী, যশোরের পদ্মবিলা ও সিঙ্গিয়াতে রেলওয়ে স্টেশন থাকছে। এ ছাড়া নগরকান্দা, মুকসুদপুর, মহেশপুর, লোহাগড়া, নড়াইল এবং যশোরের জামদিয়া ও রূপদিয়াতে রেলস্টেশন হচ্ছে।

এসকে/ 

ভাঙ্গা থেকে যশোর ট্রেন চলাচল শুরু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250