বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার আমলের প্রকল্প হওয়ায় রোষানলে পড়ে ইউনূসের *** শনিবার রাজধানীতে ১১ দলের বিক্ষোভ সমাবেশ-মিছিল *** ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক পুনর্গঠনের পথে *** ফরাসি সিনেমা ‘লা ভেনাস ইলেকট্রিক’ দিয়ে শুরু হবে কান উৎসব *** দুই-তিন সপ্তাহের মধ্যে ইরানে তীব্র আক্রমণের ঘোষণা ট্রাম্পের *** ১২ কেজির এলপিজির দাম বেড়ে ১৭২৮ টাকা *** মধ্যপ্রাচ্য সংঘাতে আমিরাতের প্রতি বাংলাদেশের সংহতি *** মাইকে ঘোষণা দিয়ে মব সৃষ্টি করে পুলিশকে মারধর, আসামি ছিনতাই *** বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী *** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’

আমড়া কুচির টক ঝাল মিষ্টি আচার

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০০ অপরাহ্ন, ১৯শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাজারে আমড়া উঠেছে। আচার তো ঘরে ঘরেই তৈরি হবে। শখের রাঁধুনি যারা এই প্রথমবারের মতো আমড়ার আচার তৈরির কথা ভাবছেন, তাদের জন্য থাকছে আমড়া কুচির টক ঝাল মিষ্টি আচারের রেসিপি।

উপকরণ

আমড়া ১২টা, চিনি ২ কাপ, পাঁচ ফোড়ন ২ টেবিল চামচ, সরিষা বাটা ২ টেবিল চামচ, বিট লবণ আধা চা-চামচ, লবণ স্বাদমতো, শুকনো মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, সরিষার তেল ২ কাপ, সিরকা ৪ টেবিল চামচ, হলুদ ১ চিমটি, রসুনের কোয়া ৫ থেকে ৬টা, তেজপাতা ২টা।

প্রণালি

আমড়া খোসা ফেলে কুচি করে কেটে নিন আঁটিসহ। পরে ধুয়ে চালনীতে নিয়ে পানি ঝরতে দিন। এবার বাটিতে আমড়া কুচি, চিনি, পাঁচ ফোড়ন, সরিষা বাটা, লবণ, বিট লবণ, শুকনো মরিচ গুঁড়া, সিরকা দিয়ে মাখিয়ে রেখে দিন ঘণ্টা খানেক। এবার কড়াইতে সরিষার তেল গরম হলে রসুনের কোয়া আর তেজপাতা দিয়ে ফোড়ন দিন।

তারপর মাখিয়ে রাখা আমড়া দিয়ে রান্না করুন। হয়ে গেলে সামান্য হলুদ দিয়ে চুলার তাপ কমিয়ে নেড়ে ৫ থেকে ৭ মিনিট রান্না করে নামিয়ে নিন। পরে কাচের বোতলে ভরে রেখে দিন আমড়া কুচির টক ঝাল আচার।

জে.এস/

আমড়ার টক-মিষ্টি আচার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250