রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কেরানীগঞ্জে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে সরকার *** সংবিধানকে ‘কাগজ’ হিসেবে দেখা মানে রাষ্ট্রের আইনি ভিত্তিকে অস্বীকার করা *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত জোটের *** জামায়াত বিএনপিকেও একদিন নিষিদ্ধ করবে: তসলিমা নাসরিন *** আওয়ামী লীগকে কী নিষিদ্ধই করতে যাচ্ছে সরকার? *** ‘বিদেশি অনুদানের দুইশো কোটি টাকা আত্মসাৎ করেছেন ড. ইউনূস’ *** ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে মাঠে নামতে হবে: নাহিদ *** এপ্রিলে আসছে একাধিক তাপপ্রবাহ, যা বলছেন আবহাওয়াবিদরা *** আলোচনা-সমালোচনায় মাহবুব মোর্শেদের অনিয়ম ও দুর্নীতি *** দেশে কাশি আর জাপানে হাসি, মেটিকুলাস নকশার রূপ: মুজতবা দানিশ

গাড়িতে কতক্ষণ এসি চালালে ১ লিটার তেল পোড়ে?

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪১ পূর্বাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

গাড়িতে এসি চালালে যে শুধু গরমে স্বস্তি পাবেন তা নয়, বাইরের ধুলাবালি থেকেও রক্ষা পাবেন। কিন্তু গাড়িতে এসি চালালে তেল খরচও বাড়বে। জানেন কি, গাড়িতে কতক্ষণ এসি চালালে ১ লিটার তেল পোড়ে? এয়ার কন্ডিশনিং সিস্টেম চালু থাকলে গাড়ির ইঞ্জিনের ওপর চাপ পড়ে। আর গাড়ির ইঞ্জিন যত বেশি শক্তি উৎপাদন করবে তত বেশি তেল খরচ হবে।

একাধিক রিপোর্ট ও সমীক্ষা অনুযায়ী, গাড়ির এসি চালু থাকলে ৪ থেকে ১০ শতাংশ পেট্রোল বা ডিজেলের খরচ বেড়ে যায়। প্রতি ১০০ কিলোমিটারে ০.২ থেকে ১ লিটার পেট্রোল এয়ার কন্ডিশনিং সিস্টেম খরচ করে।

আরো পড়ুন : মানুষের থেকে এখনও বহু দূরে এআই : গুগল কর্তা

যদিও তেল খরচ নির্ভর করে বাইরের তাপমাত্রা, আর্দ্রতার স্তর এবং এসির আকার ও কার্যকারিতার উপর। বড় এসিতে জ্বালানি খরচ বেশি হবে। ছোট এসিতে কম তেল পুড়বে। আবার পুরোনো বা রক্ষণাবেক্ষণ করা হয় না এমন এসিকে বাতাস ঠান্ডা করার জন্য বেশি খাটতে হয়, ফলে তেলও বেশি পোড়ে।

এছাড়া গাড়ির ধরনও জ্বালানি খরচকে প্রভাবিত করে। ছোট ইঞ্জিনসহ ছোট যানবাহন চালানোর খরচ বড় ইঞ্জিন বা বড় গাড়ির তুলনায় অপেক্ষাকৃত কম। ইলেকট্রনিক ভেহিকেলে এসি চালানো হয় বৈদ্যুতিক মোটরের সাহায্যে। ইঞ্জিনের ওপর চাপ পড়ে না।

সূত্র: অটোইকোসেস

এস/ আই.কে.জে/       


এসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250