রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলাতে চায় জামায়াত? *** কেরানীগঞ্জে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে সরকার *** সংবিধানকে ‘কাগজ’ হিসেবে দেখা মানে রাষ্ট্রের আইনি ভিত্তিকে অস্বীকার করা *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত জোটের *** জামায়াত বিএনপিকেও একদিন নিষিদ্ধ করবে: তসলিমা নাসরিন *** আওয়ামী লীগকে কী নিষিদ্ধই করতে যাচ্ছে সরকার? *** ‘বিদেশি অনুদানের দুইশো কোটি টাকা আত্মসাৎ করেছেন ড. ইউনূস’ *** ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে মাঠে নামতে হবে: নাহিদ *** এপ্রিলে আসছে একাধিক তাপপ্রবাহ, যা বলছেন আবহাওয়াবিদরা *** আলোচনা-সমালোচনায় মাহবুব মোর্শেদের অনিয়ম ও দুর্নীতি

ইলিশের জালে ৮৪ কেজি ওজনের শাপলা পাতা মাছ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৯ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আবদুল্লাহ এলাকায় মেঘনা নদীতে ইলিশের জালে ৮৪ কেজি ওজনের শাপলা পাতা মাছ ধরা পড়েছে। মাছটির দাম উঠেছে ৪৬ হাজার টাকা। 

শনিবার (৯ই ফেব্রুয়ারি) সন্ধ্যায় কালু মাঝির জালে মাছটি ধরা পড়ে। প্রথমবারের মতো এতো বড় মাছ পেয়ে আনন্দিত কালু মাঝি। 

জেলা মৎস্য কর্মকর্তা মো. বিল্লাল হোসেন বলেন, শাপলা পাতা মাছ মূলত সামুদ্রিক মাছ। এটি সাগরে থাকে। মাঝেমধ্যে নদীর উপকূলেও আসে। মেঘনায় এই শাপলা পাতা মাছ রয়েছে। প্রায়ই জেলেদের জালে ধরা পড়ছে শাপলা পাতা মাছ। তবে ৮৪ কেজি ওজনের শাপলা পাতা মাছ এ এলাকায় এবারই প্রথম ধরা পড়েছে।

উপজেলার পাটওয়ারীর হাট মাছ ঘাটের আড়ৎদার মোহাম্মদ লিটন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। রোববার সন্ধ্যায় তার আড়তেই মাছটি আনা হয়। 

আরও পড়ুন: অপারেশন ডেভিল হান্ট: গাজীপুরে আটক ৪০

লিটন গণমাধ্যমকে বলেন, রামগতি উপজেলার চর আবদুল্লাহ এলাকায় ইলিশ শিকারের জন্য নদীতে কালু মাঝি জাল ফেলে। এতে বিশাল আকৃতির শাপলা পাতা মাছ ধরা পড়ে। পরে নৌকায় থাকা সকল জেলে জাল টেনে মাছটিকে তুলে নেয়। সেখান থেকে পাটওয়ারীর হাট ঘাটে এনে মাছটি ডাকে ওঠানো হয়। ৪৬ হাজার টাকা পর্যন্ত মাছটির দাম ওঠে। কিন্তু পরে সবার অনুরোধে মাছটি কেটে কেজি দরে বিক্রি করা হয়েছে।

তিনি আরও বলেন, এই প্রথম কালু মাঝির জালে এতো বড় মাছ উঠেছে। এতে কালুসহ সব জেলেই  খুশি। একটি বাঁশে বেঁধে কাঁধে করে তারা কয়েকজনে মাছটি ঘাটে নিয়ে আসে।

কালু মাঝি বলেন, প্রথমে জাল তুলতে অনেক কষ্ট হয়েছে। পাশাপাশি ভয়ও পেয়েছি। পরে সবাই মিলে জাল তুলে দেখতে পাই বিরাট আকারের শাপলা পাতা মাছ। অনেক খুশি হয়েছি। ঘাটে মাছটি বিক্রি করতে গেলে ৪৬ হাজার টাকা দাম উঠে। পরে সবার অনুরোধে মাছটি কেটে বিক্রি করি।

এসি/কেবি


শাপলা পাতা মাছ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250