রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলাতে চায় জামায়াত? *** কেরানীগঞ্জে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে সরকার *** সংবিধানকে ‘কাগজ’ হিসেবে দেখা মানে রাষ্ট্রের আইনি ভিত্তিকে অস্বীকার করা *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত জোটের *** জামায়াত বিএনপিকেও একদিন নিষিদ্ধ করবে: তসলিমা নাসরিন *** আওয়ামী লীগকে কী নিষিদ্ধই করতে যাচ্ছে সরকার? *** ‘বিদেশি অনুদানের দুইশো কোটি টাকা আত্মসাৎ করেছেন ড. ইউনূস’ *** ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে মাঠে নামতে হবে: নাহিদ *** এপ্রিলে আসছে একাধিক তাপপ্রবাহ, যা বলছেন আবহাওয়াবিদরা *** আলোচনা-সমালোচনায় মাহবুব মোর্শেদের অনিয়ম ও দুর্নীতি

হোটেলকক্ষে শুটিং ও ভারতের প্রথম প্রাপ্তবয়স্কদের সিনেমার গল্প

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৫ পূর্বাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারতের টেলিভিশন ও সিনেমার অন্যতম পরিচিত চরিত্র কর্ণ অভিনয়ের জন্য বিখ্যাত পঙ্কজ ধীরের জীবন ছিল বিতর্কিত। তবে যারা শুধু বি আর চোপড়ার ‘মহাভারত’ দেখেছেন, তারা হয়তো জানেন না, পঙ্কজ একবার পরিচালনায় নাম লিখিয়েছিলেন। সেটাই ছিল ভারতের প্রথম প্রাপ্তবয়স্কদের সিনেমা। তথ্যসূত্র: ইন্ডিয়াডটকম।

১৯৮০-এর দশকের শুরুতে পঙ্কজ পরিচালনা করেছিলেন ‘বোম্বে ফ্যান্টাসি’ সিনেমাটি, যা ছিল ভারতের প্রথম প্রাপ্তবয়স্কদের সিনেমা। ১৯৮৩ সালের ১লা জানুয়ারি মুক্তিপ্রাপ্ত এই সিনেমা তখনকার সময়ে সাড়া ফেলেছিল, ব্যাপক সমালোচনাও হয়েছিল। মাজহার খানের প্রযোজনায় তৈরি এই সিনেমার প্রধান চরিত্রে ছিলেন বিভূষণ সিং পল, যিনি নীল কুমার নামেও পরিচিত। 

সিনেমায় একটি অন্তরঙ্গ দৃশ্য নিয়ে সেই সময়ে ব্যাপক বিতর্ক হয়েছিল। সিনেমার এমন সাহসী দৃশ্যের কারণে ভারতের সেন্টাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন এটিকে অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্কদের উপযোগী হিসেবে সনদ দেয়। সিনেমার অন্তরঙ্গ দৃশ্যগুলোর শুটিং হয় নিয়ন্ত্রিত পরিবেশে। শুটিং হয় মুম্বাইয় সান অ্যান্ড স্যান্ড হোটেলের একটি কক্ষে।

সংবেদনশীল অংশগুলোর জন্য কানাডা থেকে ক্যামেরা ক্রু আনা হয়েছিল। এত বছর পরও ভারতীয় সিনেমায় অন্তরঙ্গ দৃশ্যের প্রসঙ্গ উঠলেই ‘বোম্বে ফ্যান্টাসি’ নিয়ে কথা হয়। যদিও কম মানুষই জানেন সিনেমাটির পরিচালক ছিলেন ‘মহাভারত’–এর আলোচিত অভিনেতা পঙ্কজ ধীর।

জে.এস/

প্রাপ্তবয়স্কদের সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250