বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নারী এমপিদের নিয়ে আমির হামজার কুৎসিত বক্তব্যের বিচার চাইলেন রুমিন ফারহানা *** প্রধানমন্ত্রীর ৪ বিশেষ সহকারী নিয়োগ *** নারী এমপিদের নিয়ে জামায়াতের আমির হামজার ‘বডি শেমিং’ মন্তব্যে তীব্র ক্ষোভ *** অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ আটকে দেওয়ার সুপারিশ বিশেষ কমিটির *** শেখ হাসিনার আমলের প্রকল্প হওয়ায় রোষানলে পড়ে ইউনূসের *** শনিবার রাজধানীতে ১১ দলের বিক্ষোভ সমাবেশ-মিছিল *** ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক পুনর্গঠনের পথে *** ফরাসি সিনেমা ‘লা ভেনাস ইলেকট্রিক’ দিয়ে শুরু হবে কান উৎসব *** দুই-তিন সপ্তাহের মধ্যে ইরানে তীব্র আক্রমণের ঘোষণা ট্রাম্পের *** ১২ কেজির এলপিজির দাম বেড়ে ১৭২৮ টাকা

খামেনির মৃত্যুতে করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৮ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৬

#

ছবি: ভিডিও থেকে নেওয়া

পাকিস্তানে ইরানের সমর্থনে আয়োজিত বিক্ষোভে মার্কিন কনস্যুলেটের কাছে সংঘর্ষে অন্তত নয়জন নিহত হয়েছেন। আজ রোববার (১লা মার্চ) করাচি শহরে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভের সময় এ ঘটনা ঘটে।

গতকাল শনিবার তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর করাচিতে বিক্ষোভ শুরু হয় বলে জানিয়েছে ডন।

স্থানীয় একটি উদ্ধারকারী সংস্থার মুখপাত্র মুহাম্মদ আমিন বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমরা করাচির সিভিল হাসপাতালে অন্তত আট জনের মরদেহ পাঠিয়েছি। এ ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন।’ তিনি জানান, হতাহতদের বেশির ভাগেরই শরীরে গুলির আঘাত রয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিবাদে কয়েক শ বিক্ষোভকারী করাচিতে মার্কিন কনস্যুলেট ঘেরাও করার চেষ্টা করলে পরিস্থিতির অবনতি হয়। এক পর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের সংঘর্ষ বেধে যায়।

আল জাজিরার এক ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা কনস্যুলেটের কমপাউন্ডে ঢুকে পড়েছিলেন। এ সময় একজনকে কনস্যুলেট ভবনের একটি জানালায় আগুন ধরিয়ে দিতে দেখা যায়।

জে.এস/

আয়াতুল্লাহ আলী খামেনি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250