বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শনিবার রাজধানীতে ১১ দলের বিক্ষোভ সমাবেশ-মিছিল *** ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক পুনর্গঠনের পথে *** ফরাসি সিনেমা ‘লা ভেনাস ইলেকট্রিক’ দিয়ে শুরু হবে কান উৎসব *** দুই-তিন সপ্তাহের মধ্যে ইরানে তীব্র আক্রমণের ঘোষণা ট্রাম্পের *** ১২ কেজির এলপিজির দাম বেড়ে ১৭২৮ টাকা *** মধ্যপ্রাচ্য সংঘাতে আমিরাতের প্রতি বাংলাদেশের সংহতি *** মাইকে ঘোষণা দিয়ে মব সৃষ্টি করে পুলিশকে মারধর, আসামি ছিনতাই *** বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী *** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৩ অপরাহ্ন, ১০ই মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাব বিশ্বজুড়ে জ্বালানি বাজারে তীব্র অস্থিরতা তৈরি করেছে। ডেইলি মেইল জানিয়েছে, এমন পরিস্থিতিতে তেল ও গ্যাস পরিবহন স্বাভাবিক রাখতে হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর পরিকল্পনা ঘোষণা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ।

সাইপ্রাসে দেওয়া এক বক্তব্যে ফরাসি প্রেসিডেন্ট জানান, ফ্রান্স ও তার মিত্রদের নেতৃত্বে একটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক মিশন পরিচালিত হবে। এর লক্ষ্য হলো গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ দিয়ে তেল ও গ্যাস পরিবহন নিরাপদ রাখা। ইরানের সঙ্গে চলমান সংঘাতের কারণে সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

মাখোঁ আরও জানান—ভূমধ্যসাগর, লোহিত সাগর এবং হরমুজ প্রণালির আশপাশে ইউরোপীয় ও অ-ইউরোপীয় দেশগুলোর সমন্বয়ে একটি নজিরবিহীন নৌবহর মোতায়েনের পরিকল্পনা রয়েছে। এতে মোট আটটি ফ্রিগেট, দুটি হেলিকপ্টারবাহী জাহাজ এবং ফ্রান্সের বিমানবাহী রণতরী চার্লস ডি গল অন্তর্ভুক্ত থাকতে পারে।

এদিকে যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক বাজারে তেলের দাম দ্রুত বাড়ছে। চার বছরের মধ্যে প্রথমবারের মতো আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের বেশি হয়েছে। দীর্ঘ মেয়াদে জাহাজ চলাচল ব্যাহত হবে—এমন আশঙ্কায় বড় বড় উৎপাদনকারী দেশগুলো সরবরাহ কমাতে শুরু করায় এই মূল্যবৃদ্ধি ঘটেছে।

পরিস্থিতি মোকাবিলায় প্যারিসে জি-৭ দেশগুলোর জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে কৌশলগত তেল মজুত বাজারে ছাড়ার সম্ভাবনাসহ বিভিন্ন সংকট মোকাবিলার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

জে.এস/

ইমানুয়েল মাখোঁ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250