সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান

কাঁচা কাঁঠালের তরকারি কেন লোভনীয়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২২ অপরাহ্ন, ২৭শে মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

অনেকে কাঁচা কাঁঠাল, আবার অনেকে এঁচোড়, যে নামেই ডাকুন না কেন, সবজি হিসেবে এর জনপ্রিয়তা কিন্তু কম নয়। এটি অনেকের কাছে নিরামিষ মাংস হিসেবেও পরিচিত। গরম ভাতের সঙ্গে কিংবা রুটি-পরোটার সঙ্গে কাঁচা কাঁঠালের তরকারি বেশ লোভনীয়। শুধু স্বাদেই নয়, গুণের দিক থেকেও এটি বেশ সমৃদ্ধ। চলুন জেনে নেওয়া যাক কাঁচা কাঁঠাল খেলে কী উপকার পাওয়া যায়-

কাঁচা কাঁঠালে ভিটামিন এ, সি এবং বি কমপ্লেক্স। এছাড়াও এতে আরও থাকে থায়ানিন, রিবোফ্লোভিন ও নিয়াসিন। প্রচুর পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং আয়রন পাওয়া যাবে যদি আপনি কাঁচা কাঁঠাল খেয়ে থাকেন। তাই সবজি হিসেবে এটি খেলে অনেক ধরনের পুষ্টি চাহিদা পূরণ হয়।

আরো পড়ুন : মুখ ফ্রেশ রাখতে যে জিনিসগুলো ব্যাগে রাখবেন

কাঁচা কাঁঠালে থাকে পর্যাপ্ত ডাইটারি ফাইবার। এটি কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য দূর করতে দারুণভাবে কাজ করে। কাঁচা কাঁঠাল খেলে তা দীর্ঘ সময় পেট ভরিয়ে রাখে। যে কারণে ওজন নিয়ন্ত্রণ করা সহজ হয়ে যায়। তাই যারা ওজন কমাতে চাচ্ছেন তারা কাঁচা কাঁঠালের তরকারি খেতে পারেন। এটি এই কাজে আপনাকে সাহায্য করবে।

কাঁচা কাঁঠালে থাকে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজ। ফ্লেভনয়েড, ক্যারোটেনয়েড নামক এই উপাদানগুলো শরীরের অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে। কাঁচা কাঁঠালে আরও থাকে ভিটামিন এ। এই ভিটামিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অত্যন্ত কার্যকর। তাই কাঁচা কাঁঠাল খেলে তা আপনাকে বিভিন্ন ধরনের সংক্রমণ ও অসুখ থেকে দূরে রাখতে সাহায্য করবে।

কাঁচা কাঠালে থাকে প্রচুর পটাশিয়াম এবং ফাইবার। আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এই দুই উপাদান। সেইসঙ্গে কোলেস্টেরল দূর করতেও কাজ করে। কিছু গবেষণায় দেখা গেছে যে হার্টের সমস্যা দূর করতেও সাহায্য করে এই উপাদান।

এস/ আই.কে.জে/ 

উপকারিতা কাঁচা কাঁঠাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250