রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানকে আর কতবার আলটিমেটাম দেবেন ট্রাম্প *** মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলাতে চায় জামায়াত? *** কেরানীগঞ্জে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে সরকার *** সংবিধানকে ‘কাগজ’ হিসেবে দেখা মানে রাষ্ট্রের আইনি ভিত্তিকে অস্বীকার করা *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত জোটের *** জামায়াত বিএনপিকেও একদিন নিষিদ্ধ করবে: তসলিমা নাসরিন *** আওয়ামী লীগকে কী নিষিদ্ধই করতে যাচ্ছে সরকার? *** ‘বিদেশি অনুদানের দুইশো কোটি টাকা আত্মসাৎ করেছেন ড. ইউনূস’ *** ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে মাঠে নামতে হবে: নাহিদ *** এপ্রিলে আসছে একাধিক তাপপ্রবাহ, যা বলছেন আবহাওয়াবিদরা

শুক্র ও শনিবার বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম পুরোদমে চলবে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২২শে অক্টোবর ২০২৫

#

ফাইল ছবি

আগামী শুক্র ও শনিবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম পুরোদমে চলবে। এ জন্য ঢাকা কাস্টমস হাউসের সব শুল্ক দলের অফিস খোলা থাকবে।

আজ বুধবার (২২শে অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ আদেশ জারি করেছে। ১৮ই অক্টোবর দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ (আমদানি কমপ্লেক্স) ভয়াবহ আগুন লাগে। এতে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়।

আদেশে বলা হয়, ঢাকা কাস্টমস হাউসের শুল্কায়ন দল এবং তাদের অধিক্ষেত্রের আওতায় এয়ারফ্রেইট ইউনিট ও এক্সপ্রেস সার্ভিস ইউনিট দুর্যোগ–পরবর্তী অন্তর্বর্তী সময়ে আমদানি, রপ্তানি ও ব্যবসায়িক কার্যক্রম গতিশীল রাখার লক্ষ্যে আগামী শুক্র ও শনিবার অফিস খোলা থাকবে। নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী সব কর্মকর্তা-কর্মচারীকে অফিসে উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হলো।

বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার ফলে কুরিয়ার সার্ভিস সেবা এবং আমদানি অংশের ব্যাপক ক্ষতি হয়। আমদানিকারকদের বহু পণ্য নষ্ট হয়। স্বাভাবিক আমদানি কার্যক্রম চালু রাখার জন্য এনবিআর শুক্র ও শনিবার ছুটির দিন সত্ত্বেও বিশেষ ব্যবস্থায় পুরো শুল্ক দলকে কাজে লাগানোর উদ্যোগ নিয়েছে।

জে.এস/

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250