শুক্রবার, ৩রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নারী এমপিদের নিয়ে আমির হামজার কুৎসিত বক্তব্যের বিচার চাইলেন রুমিন ফারহানা *** প্রধানমন্ত্রীর ৪ বিশেষ সহকারী নিয়োগ *** নারী এমপিদের নিয়ে জামায়াতের আমির হামজার ‘বডি শেমিং’ মন্তব্যে তীব্র ক্ষোভ *** অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ আটকে দেওয়ার সুপারিশ বিশেষ কমিটির *** শেখ হাসিনার আমলের প্রকল্প হওয়ায় রোষানলে পড়ে ইউনূসের *** শনিবার রাজধানীতে ১১ দলের বিক্ষোভ সমাবেশ-মিছিল *** ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক পুনর্গঠনের পথে *** ফরাসি সিনেমা ‘লা ভেনাস ইলেকট্রিক’ দিয়ে শুরু হবে কান উৎসব *** দুই-তিন সপ্তাহের মধ্যে ইরানে তীব্র আক্রমণের ঘোষণা ট্রাম্পের *** ১২ কেজির এলপিজির দাম বেড়ে ১৭২৮ টাকা

আফগানিস্তানের শিল্প-বাণিজ্য উপমন্ত্রী ঢাকায়

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৪২ পূর্বাহ্ন, ২১শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের তালেবান সরকারের মন্ত্রিপর্যায়ের সফরে ঢাকায় এসেছেন দেশটির শিল্প ও বাণিজ্য উপমন্ত্রী মৌলভি আহমাদুল্লাহ জাহিদ। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যোগ দেওয়ার উদ্দেশ্যে এই সফরে সরকারি পর্যায়ে বিভিন্ন বৈঠক করছেন তিনি। আফগান এই উপমন্ত্রী বাণিজ্য মেলা পরিদর্শনের পাশাপাশি দুই দেশের বাণিজ্য সম্ভাবনা নিয়ে একটি আলোচনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

গতকাল মঙ্গলবার (২০শে জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে আফগানিস্তানের বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, সম্পর্ককে বন্ধুত্বপূর্ণ পর্যায় থেকে অর্থনৈতিক অংশীদারত্বে উত্তরণের বিষয়ে উভয় দেশ সম্মত হয়েছে; যাতে বাণিজ্যের পরিমাণ বাড়ে, পারস্পরিক আস্থা শক্তিশালী হয় এবং উভয় দেশের জন্য বাস্তবিক অর্থনৈতিক উপকার বয়ে আনে।

এ ছাড়া গত রোববার (১৮ই জানুয়ারি) বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং সোমবার (১৯শে জানুয়ারি) রপ্তানি উন্নয়য়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফের সঙ্গে বৈঠক করেছে আফগান প্রতিনিধিদল।

এসব বৈঠকের আলোচনা বিষয়বস্তু তুলে ধরে আফগান বাণিজ্য মন্ত্রণালয় বলছে, বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে উভয়পক্ষ আলোচনা করেছে। ওষুধ খাতের আন্তর্জাতিক মানের বিষয় তুলে ধরে আফগানিস্তানে নিয়মিত ও দীর্ঘমেয়াদে ওষুধ ও চিকিৎসা পণ্য পাঠাতে প্রস্তুত থাকার কথা বলেছে বাংলাদেশ।

জে.এস/

আফগানিস্তানের বাণিজ্য উপমন্ত্রী মৌলভি আহমাদুল্লাহ জাহিদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250