বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নারী এমপিদের নিয়ে আমির হামজার কুৎসিত বক্তব্যের বিচার চাইলেন রুমিন ফারহানা *** প্রধানমন্ত্রীর ৪ বিশেষ সহকারী নিয়োগ *** নারী এমপিদের নিয়ে জামায়াতের আমির হামজার ‘বডি শেমিং’ মন্তব্যে তীব্র ক্ষোভ *** অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ আটকে দেওয়ার সুপারিশ বিশেষ কমিটির *** শেখ হাসিনার আমলের প্রকল্প হওয়ায় রোষানলে পড়ে ইউনূসের *** শনিবার রাজধানীতে ১১ দলের বিক্ষোভ সমাবেশ-মিছিল *** ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক পুনর্গঠনের পথে *** ফরাসি সিনেমা ‘লা ভেনাস ইলেকট্রিক’ দিয়ে শুরু হবে কান উৎসব *** দুই-তিন সপ্তাহের মধ্যে ইরানে তীব্র আক্রমণের ঘোষণা ট্রাম্পের *** ১২ কেজির এলপিজির দাম বেড়ে ১৭২৮ টাকা

হাতজোড় করে ঐশ্বরিয়ার কাছে যে অনুরোধ অমিতাভের

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

গত কয়েক মাসে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে সংবাদ শিরোনামে ঐশ্বরিয়া রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের বিবাহবিচ্ছেদ ঘিরে তৈরি হয়েছে নানা ধরনের আলোচনা। যদিও এখনও পর্যন্ত বিচ্ছেদ প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি তারকা দম্পতির কেউই। 

এরই মধ্যে ভাইরাল অমিতাভ বচ্চনের একটি ভিডিও। যেখানে তিনি বলছেন, হাতজোড় করে বার বার বারণ সত্ত্বেও এই কাজটি করেন ঐশ্বরিয়া। ভিডিও ছড়িয়ে পড়তে স্বাভাবিকভাবে সবাই ধরে নেন যে নিশ্চয়ই পারিবারিক কোনও অশান্তির কথা বলছেন মেগাস্টার কিন্তু আসলে তেমনটা নয়। 

বিগ বসের সঞ্চালিত অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চে অতিথি হিসেবে এসেছিলেন লেখিকা সুধা মূর্তি। সেখানেই পরিবারের কথা বলতে শুরু করেন অমিতাভ। সেখানেই উঠে আসে ঐশ্বরিয়া প্রসঙ্গ।

আরও পড়ুন: সালমান শাহ এক অকৃত্রিম ভালোবাসার নাম : শাবনূর

তিনি আরও জানিয়েছিলেন জয়া বচ্চনের লম্বা চুল দেখেই প্রেমে পড়েছিলেন। অভিনেতা বলেন, ‘আমার স্ত্রী জয়ার অনেক লম্বা চুল ছিল। ওকে বিয়ে করার এটাও একটা অন্যতম কারণ ছিল। চুলে মেয়েদের সৌন্দর্য। তাই আমার মেয়েকেও মানা করি চুল কাটতে। নাতনি আরাধ্যার চুল যখন আমার বৌমা ঐশ্বরিয়া কাটিয়ে আনে হাতজোড় করে বার বার মানা করি যে চুল না কাটায় কিন্তু কেউ আমার কোনও কথা শোনেই না।’

অভিনেতার কথা শুনে হেসে ফেলেন সুধাও। উল্লেখ্য, শোনা যায় অমিতাভ তার বিলাসবহুল বাংলো ‘জলসা’ মেয়ে শ্বেতার নামে লিখে দিয়েছেন। যার জেরে অশান্তি তুঙ্গে। সেই কারণেই নাকি সংসার ভাঙার মুখে ঐশ্বরিয়া এবং অভিষেকের।

এসি/কেবি

অমিতাভ বচ্চন ঐশ্বরিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250