শনিবার, ৪ঠা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিক তানবিরুল মিরাজকে হয়রানি বন্ধের আহ্বান সিপিজের *** শক্তিশালী সরকারকে হটানো গেছে, এই সরকারকেও হটানো সম্ভব: শহিদুল আলম *** শহিদুল আলমের গতিবিধি নিয়ে প্রশাসনের সন্দেহ *** গাড়ির জ্বালানি ৩০ শতাংশ কম নেবেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা *** নরওয়ের উন্নয়ন সংস্থার অর্থ আত্মসাতের অভিযোগ ড. ইউনূসের বিরুদ্ধে *** ভারত কি পারবে উত্তর-পূর্বাঞ্চলে নতুন খ্রিষ্টান রাষ্ট্র গঠন ঠেকাতে? *** তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি বন্ধ হলে কি বড় সংকট দেখা দেবে? *** অফিস সময় ৯টা-৪টা, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় *** সাংবাদিকদের হাতকড়া: ক্ষমতার প্রয়োগ না অপপ্রয়োগ? *** নারী এমপিদের নিয়ে আমির হামজার কুৎসিত বক্তব্যের বিচার চাইলেন রুমিন ফারহানা

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৯ অপরাহ্ন, ১৬ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

রাশিয়া থেকে তেল কেনার ‘অপরাধে’ ভারতকে শুল্ক আরোপ ‘শাস্তি’ দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি দাবি করলেন, এই শাস্তির পর ভারতকে তেলের গ্রাহক হিসেবে আর পাবে না রাশিয়া। গতকাল শুক্রবার (১৫ই আগস্ট) ট্রাম্প এ মন্তব্য করেছেন বলে এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে।

তবে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, রাশিয়ার অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) কেনা চালিয়ে যাওয়া দেশগুলোর ওপর তিনি হয়তো আর এ ধরনের অতিরিক্ত শুল্ক (সেকেন্ডারি ট্যারিফ) আরোপ করবেন না।

আমেরিকা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছিল। ইউক্রেনে যুদ্ধে শেষ করার কোনো পদক্ষেপ না নেওয়া হলে যেসব দেশ রাশিয়া থেকে তেল কিনে থাকে তাদের ওপরও দ্বিতীয় স্তরের নিষেধাজ্ঞা আরোপের কথা বলেছিল। চীন ও ভারত রাশিয়ার প্রধান দুই তেল ক্রেতা দেশ। এই নিষেধাজ্ঞার ফলশ্রুতিতে গত মাসে ভারতীয় পণ্যের ওপর আমেরিকার পক্ষ থেকে ২৫ শতাংশ শুল্কের পাশাপাশি একটি অতিরিক্ত শুল্ক আরোপ হয়। এই অতিরিক্ত শুল্ক ২৭শে আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

অবশ্য নয়াদিল্লি এখনো মস্কো থেকে তেল কেনা স্থগিতের কোনো নিশ্চয়তা দেয়নি। গতকাল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “তিনি (রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন) বলতে গেলে ভারতের মতো একটি তেল গ্রাহককে হারালেন, যা তার প্রায় ৪০ শতাংশ তেল কিনে নিত। আপনারা জানেন, চীনও অনেক কেনে...। যদি আমি ‘দ্বিতীয় স্তরের নিষেধাজ্ঞা’ বা ‘দ্বিতীয় স্তরের শুল্ক’ আরোপ করি, তবে তাদের (চীন ও ভারত) জন্য তা খুব ধ্বংসাত্মক হবে। যদি আমাকে তা করতে হয়, আমি করব। হয়তো আমাকে তা করতে হবে না। ”

জে.এস/

ডোনাল্ড ট্রাম্প ভারত-আমেরিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250