সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

বঙ্গোপসাগরে আবার লঘুচাপের আভাস, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৮ অপরাহ্ন, ২০শে অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

আগামী ২৪ ঘণ্টার মধ্যে পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পরবর্তী সময়ে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কাও রয়েছে। রোববার (২০শে অক্টোবর) নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

এতে বলা হয়েছে, ঘূর্ণিঝড়ের আগ পর্যন্ত দুইদিন বৃষ্টি কম হতে পারে। এরপর বুধবার থেকে বাড়তে পারে বৃষ্টি। আজ রোববার ও আগামীকাল সোমবার সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। একই সঙ্গে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়াবিদ আব্দুর রহমান গণমাধ্যমকে বলেন, লঘুচাপের ফলে ঘূর্ণিঝড়ের আশঙ্কা করছি। তবে এর গতিপথ কী হবে, কতটা শক্তিশালী হবে- সেটা লঘুচাপ সৃষ্টির পর জানা যাবে। তবে ঘূর্ণিঝড় এই সপ্তাহের মধ্যে সৃষ্টি হওয়ার শঙ্কা রয়েছে।

আরও পড়ুনসাহস থাকলে দেশে এসে মামলার মোকাবিলা করুন : অ্যাটর্নি জেনারেল

এর আগে গত ১লা অক্টোবর চলতি মাসে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেয় আবহাওয়া অফিস। সে সময় জানানো হয়, বঙ্গোপসাগরে এ মাসে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এছাড়া সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে।

জানা গেছে, এবারের সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ‘ডানা’। এটি কাতারের দেওয়া নাম।

এসি/ আই.কে.জে/

বঙ্গোপসাগরে লঘুচাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250