সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

ফ্লোটিলার ৪৭০ অধিকারকর্মীকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৮ অপরাহ্ন, ৩রা অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৪৭০ জনেরও বেশি অধিকারকর্মীকে ফেরত পাঠানোর সব প্রস্তুতি নিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। টাইমস অব ইসরায়েলের খবর অনুযায়ী, ইসরায়েলি পুলিশ নিশ্চিত করেছে, এই বিশাল সংখ্যক অধিকারকর্মীকে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুসারে, আশদোদ বন্দরে ৬০০ জনেরও বেশি ইসরায়েলি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সেখানে আটক অধিকারকর্মীদের ‘পুঙ্খানুপুঙ্খ যাচাই প্রক্রিয়ার’ মধ্য দিয়ে যেতে হয়েছে। এই যাচাই প্রক্রিয়া শেষে অধিকারকর্মীদের এখন বহিষ্কারের আগে চূড়ান্ত প্রক্রিয়ার জন্য ইসরায়েলের জনসংখ্যা ও অভিবাসন কর্তৃপক্ষ এবং ইসরায়েল প্রিজন সার্ভিসের হাতে তুলে দেওয়া হয়েছে।

এর আগে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছিল, ফ্লোটিলার আটক অধিকারকর্মীদের ইউরোপে পাঠানো হবে।

পুলিশ আরও জানিয়েছে, ফ্লোটিলার অবশিষ্ট একমাত্র জাহাজ, ‘মেরিনেট’, যদি গাজার দিকে অগ্রসর হতে থাকে তবে তা ইসরায়েলি নৌবাহিনী আটক করবে।

এদিকে, আটক অধিকারকর্মীদের সঙ্গে ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের বিতর্কিত আচরণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এক ভিডিও ফুটেজে দেখা যায়, মন্ত্রী বেন-গভির আটক অধিকারকর্মীদের ‘সন্ত্রাসী’ বলে তিরস্কার করছেন।

গতকাল বৃহস্পতিবার (২রা অক্টোবর) সন্ধ্যায় আশদোদ বন্দরে আটক কর্মীদের উদ্দেশে বেন-গভির বলেন, অধিকারকর্মীদের জাহাজগুলো ‘সম্পূর্ণ খালি’ পাওয়া গেছে। তারা মানবিক সাহায্য নিয়ে আসার যে দাবি করেছিল তা মিথ্যা।

মন্ত্রী কঠোর ভাষায় বলেন, ‘তারা আসলে...সাহায্য করার জন্য আসেনি। তারা গাজার জন্য, সন্ত্রাসীদের জন্য এসেছিল। এরা সন্ত্রাসী।’

জে.এস/

গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250