সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

গাজাগামী সুমুদ ফ্লোটিলার শেষ নৌযানটিকেও আটক করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৫ অপরাহ্ন, ৩রা অক্টোবর ২০২৫

#

গাজা অভিমুখী মেরিনেট নৌযান থেকে লাইভ সম্প্রচারের একটি অংশের দৃশ্য। ছবি: ভিডিও থেকে নেওয়া

ইসরায়েলি বাহিনী ভূমধ্যসাগরে অবরুদ্ধ গাজায় সাহায্য নিয়ে যাওয়া একমাত্র নৌযান ‘মেরিনেট’ দখল করে নিয়েছে। আজ শুক্রবার (৩রা অক্টোবর) সকালে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সরাসরি সম্প্রচারে দেখা যায়, ইসরায়েলি বাহিনী জোর করে ওই নৌযানে উঠছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, পোল্যান্ডের পতাকা বহনকারী নৌযানটির নাম ‘মেরিনেট’। ছয়জনের একটি ক্রু দল এতে ছিল বলে জানা গেছে। এটি ছিল গ্লোবাল সুমুদ ফ্লোটিলার শেষ কার্যকরী নৌযান। একসময় এই বহরে ৪৪টি নৌযান ছিল।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা হলো সেই সংগঠন, যারা ইসরায়েলের অবৈধ নৌ অবরোধ ভেঙে গাজায় খাদ্য ও ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করে আসছে। সংগঠনটি জানায়, ফিলিস্তিনি উপকূলের দিকে যাওয়া শেষ নৌযান মেরিনেটকে স্থানীয় সময় সকাল ১০টা ২৯ মিনিটে আটক করে ইসরায়েলি নৌবাহিনী।

নৌযান থেকে সরাসরি সম্প্রচারে দেখা যায়, ইসরায়েলি কমান্ডোরা একটি ছোট নৌযানে করে মেরিনেটের কাছে যায় এবং পরে সেটিতে উঠে পড়ে। এর পরই সম্প্রচার বন্ধ হয়ে যায়। ফ্লোটিলার আয়োজকেরা জানিয়েছেন, আটক হওয়ার সময় মেরিনেট গাজা থেকে ৪২ দশমিক ৫ নটিক্যাল মাইল দূরে ছিল। অর্থাৎ, তখনো সেটি আন্তর্জাতিক জলসীমায় ছিল।

সংগঠনটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছে, ‘মেরিনেট ছিল গ্লোবাল সুমুদ ফ্লোটিলার আটক না হওয়া শেষ নৌযান। স্থানীয় সময় সকাল ১০টা ২৯ মিনিটে এটিকে আটক করা হয়। এটি তখন গাজা থেকে ৪২ দশমিক ৫ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল। গত ৩৮ ঘণ্টায় ইসরায়েলি দখলদার নৌবাহিনী আমাদের সব নৌযান অবৈধভাবে আটক করেছে। প্রতিটি নৌযানে ত্রাণ ছিল...।’

জে.এস/

গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250