শনিবার, ৪ঠা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিক তানবিরুল মিরাজকে হয়রানি বন্ধের আহ্বান সিপিজের *** শক্তিশালী সরকারকে হটানো গেছে, এই সরকারকেও হটানো সম্ভব: শহিদুল আলম *** শহিদুল আলমের গতিবিধি নিয়ে প্রশাসনের সন্দেহ *** গাড়ির জ্বালানি ৩০ শতাংশ কম নেবেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা *** নরওয়ের উন্নয়ন সংস্থার অর্থ আত্মসাতের অভিযোগ ড. ইউনূসের বিরুদ্ধে *** ভারত কি পারবে উত্তর-পূর্বাঞ্চলে নতুন খ্রিষ্টান রাষ্ট্র গঠন ঠেকাতে? *** তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি বন্ধ হলে কি বড় সংকট দেখা দেবে? *** অফিস সময় ৯টা-৪টা, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় *** সাংবাদিকদের হাতকড়া: ক্ষমতার প্রয়োগ না অপপ্রয়োগ? *** নারী এমপিদের নিয়ে আমির হামজার কুৎসিত বক্তব্যের বিচার চাইলেন রুমিন ফারহানা

ভারতকে রাশিয়ার তেল কেনা বন্ধ করতে হবে, হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৪ অপরাহ্ন, ১৯শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো অভিযোগ করেছেন, রাশিয়ার তেল কিনে ভারত ইউক্রেন যুদ্ধে অর্থায়ন করছে। তার দাবি, এ কেনাবেচা এখনই বন্ধ করতে হবে। ওয়াশিংটনও চাপ বাড়াচ্ছে, যেন নয়াদিল্লি রাশিয়া থেকে জ্বালানি আমদানি হ্রাস করে। খবর আল জাজিরার।

গতকাল সোমবার (১৮ই আগস্ট) ফিন্যান্সিয়াল টাইমসে লেখা এক নিবন্ধে নাভারো বলেন, ভারত রাশিয়ার তেলের বিতরণকেন্দ্রের মতো কাজ করছে। নিষিদ্ধ অপরিশোধিত তেলকে উচ্চমূল্যের রপ্তানি পণ্যে রূপ দিচ্ছে এবং এর মধ্য দিয়ে মস্কোকে প্রয়োজনীয় ডলার জোগাচ্ছে-এ হচ্ছে অভিযোগ।

নাভারো আরও লিখেছেন, রাশিয়ার তেলের ওপর ভারতের নির্ভরশীলতা একধরনের ‘সুযোগসন্ধানী’ বিষয়। ফলে ভ্লাদিমির পুতিনের যুদ্ধ অর্থনীতির পথ রুদ্ধ করতে বৈশ্বিক যে প্রচেষ্টা চলছে, ভারতের এসব কর্মকাণ্ডের কারণে সে প্রচেষ্টা দুর্বল হচ্ছে।

চীনের পর ভারত রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম ক্রেতা। দেশটির মোট জ্বালানির ৩০ শতাংশের বেশি আসে মস্কো থেকে। ফলে পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও ক্রেমলিন বড় অঙ্কের রাজস্ব পাচ্ছে।

চলতি আগস্ট মাসে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টি সামনে এনে ভারতীয় পণ্যে শাস্তিামূলক ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন। এর আগে আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন তিনি। ফলে সব মিলিয়ে ভারতের পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে আমেরিকা। স্বাভাবিকভাবেই আমেরিকা-ভারত সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে।

জে.এস/

ভারত-আমেরিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250