বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাইকে ঘোষণা দিয়ে মব সৃষ্টি করে পুলিশকে মারধর, আসামি ছিনতাই *** বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী *** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ

‘আমরা আমাদের কাজ দিয়ে ইনশাল্লাহ বেহেশতে যাব’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫৭ অপরাহ্ন, ২৩শে মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে ইসরায়েল-আমেরিকার যুদ্ধের কারণে সামনে কঠিন সময় আসছে—এমন আশঙ্কার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘আমাদের সামনে কিন্তু খুব ভালো সময় না। একটু কঠিন সময়। এই যুদ্ধটা আমাদের একটু ক্ষতি করছে। আমাদের তেলের দাম বাড়বে, আমাদের জিনিসপত্রের দাম বেড়ে যাবে, কিন্তু সেগুলোকে সয়ে নিয়ে আমাদেরকে এগোতে হবে।’

আজ সোমবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে 'নেহা নদী' পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ১৯৭৬ সালে খাল খনন কর্মসূচি হাতে নিয়েছিলেন উল্লেখ করে তিনি বলেন, ‘ওই খাল কাটা যদি অব্যাহত থাকতো, তাহলে আমাদের পানির সমস্যা থাকতো না।’

কৃষকদের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবদান স্মরণ করে ফখরুল বলেন, ‘তারেক রহমান সাহেবও ওই কাজগুলো করছেন, যেগুলো কৃষকদের সাহায্য করবে।’ পাশাপাশি নারীদের জন্য ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির কথাও উল্লেখ করেন তিনি।

সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘ওই যে কিছু সংখ্যক নেতারা বাড়িতে যায়...খালি বেহেশত দেওয়ার টিকিট আছে...তো বেহেশতে তো নিতে পারলো না এবার। আমরা আমাদের কাজ দিয়ে ইনশাল্লাহ বেহেশতে যাব।’

তিনি বলেন, ‘একটা জিনিস মনে রাখবেন, ধর্মটাকে বিক্রি করে কিছু করা যায় না। ধর্মটা মানুষের অন্তরের ব্যাপার এবং বাংলাদেশের ৯৫ ভাগ মানুষ হচ্ছে ধার্মিক। ধর্মকে তারা ভালোবাসে, শ্রদ্ধা করে, সম্মান করে। ধর্ম নিয়ে ব্যবসা পছন্দ করে না।’ 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250