রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কেরানীগঞ্জে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে সরকার *** সংবিধানকে ‘কাগজ’ হিসেবে দেখা মানে রাষ্ট্রের আইনি ভিত্তিকে অস্বীকার করা *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত জোটের *** জামায়াত বিএনপিকেও একদিন নিষিদ্ধ করবে: তসলিমা নাসরিন *** আওয়ামী লীগকে কী নিষিদ্ধই করতে যাচ্ছে সরকার? *** ‘বিদেশি অনুদানের দুইশো কোটি টাকা আত্মসাৎ করেছেন ড. ইউনূস’ *** ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে মাঠে নামতে হবে: নাহিদ *** এপ্রিলে আসছে একাধিক তাপপ্রবাহ, যা বলছেন আবহাওয়াবিদরা *** আলোচনা-সমালোচনায় মাহবুব মোর্শেদের অনিয়ম ও দুর্নীতি *** দেশে কাশি আর জাপানে হাসি, মেটিকুলাস নকশার রূপ: মুজতবা দানিশ

আজ বিয়ের পিঁড়িতে বিজয়-রাশমিকা, থাকছে অতিথিদের খাবার পরিবেশনে ভিন্নতা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩০ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার বিয়ে নিয়ে লুকোচুরি খেলা শেষ। আজ বৃহস্পতিবার (২৬শে ফেব্রুয়ারি) সাতপাকে বাঁধা পড়ছেন এ তারকা জুটি। বিলাসবহুল রিসোর্টে বিয়ের আয়োজন করা হয়েছে। সব প্রস্তুতি শেষ, থাকছে বিয়েতে অতিথিদের খাবার পরিবেশনে ভিন্নতা।

বহুদিনের জল্পনা-গুঞ্জন আর অগণিত ভক্ত-অনুরাগীদের কৌতূহলের অবসান ঘটিয়ে আজই মালাবদল দুই জনপ্রিয় মুখ বিজয় ও রাশমিকার।

এর আগে সামাজিক মাধ্যমে ‘দ্য ওয়েডিং অব বিরোশ’ নাম দিয়ে ঘোষণা দিয়েছেন এ তারকা জুটি। এরপর থেকেই বলিউড থেকে টালিউড— সবখানেই শুরু হয়েছে তুমুল আলোচনা।

‘বিরোশ’ এই নামটি নতুন নয়; বহু বছর ধরেই ভক্তরা এই যুগলকে ভালোবেসে এ নামেই ডাকেন। ২২শে ফেব্রুয়ারি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে বিজয় ও রাশমিকা জানান, তাদের সম্পর্কের যাত্রাপথে ভক্তদের দেওয়া এই নাম বিশেষ জায়গা করে নিয়েছে। তাই বিয়ের নামও রাখা হয়েছে ‘দ্য ওয়েডিং অব বিরোশ’। 

এদিকে ‘বিরোশ’-এর বিয়ের আয়োজন নিয়েও মিলেছে নতুন তথ্য। জমকালো তারকাখচিত অনুষ্ঠানের মধ্যেও দক্ষিণ ভারতের ঐতিহ্যকে প্রাধান্য দিচ্ছেন এ তারকা জুটি। অতিথিদের জন্য রাখা হবে কলাপাতায় পরিবেশিত ভোজ। দক্ষিণ ভারতীয় সংস্কৃতিতে কলাপাতায় খাবার পরিবেশন সমৃদ্ধি ও শুভসূচনার প্রতীক হিসেবে বিবেচিত। এর পাশাপাশি আপ্যায়নে বিশেষভাবে থাকবে ডাবের পানি, যা পবিত্রতা ও আন্তরিক আতিথেয়তার চিহ্ন।

আজ বৃহস্পতিবার (২৬শে ফেব্রুয়ারি) রাজস্থানের ঐতিহাসিক শহর উদয়পুরে  ঘনিষ্ঠ পরিসরে অনুষ্ঠিত হবে মূল বিয়ের আনুষ্ঠানিকতা। উপস্থিত থাকবেন দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা। ঐতিহ্য আর তারকাখ্যাতির মেলবন্ধনে ‘দ্য ওয়েডিং অব বিরোশ’ এখন বিনোদন অঙ্গনের সবচেয়ে আলোচিত আয়োজন। এখন ভক্ত-অনুরাগীদের অপেক্ষা রাজকীয় সেই বিয়ের মুহূর্তগুলোর জন্য।

জে.এস/

রাশমিকা মান্দানা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250