সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

কোটা আন্দোলন : হল ছাড়বেন না শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৩ অপরাহ্ন, ১৭ই জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। তবে এ সিদ্ধান্ত প্রত্যাখান করে হল না ছাড়ার কথা বলছেন কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বুধবার (১৭ই জুলাই) দুপুরে বৈষম্যবিরোধী কোটা আন্দোলনের একাধিক সমন্বয়ক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ গণমাধ্যমকে বলেন, ‘আমরা প্রত্যাখান করছি, আমাদের যৌক্তিক আন্দোলন নস্যাৎ করার যে ষড়যন্ত্র চলছে সেটার ফাঁদে কেউ পা দেবেন না। হল না ছাড়ার বিষয়ে সব শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ আছি। যেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের হামলা থেকে বাঁচায়নি, আমরা তাদের কথা শুনতে বাধ্য না।’

আরও পড়ুন: মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের কোনো ছাড় নয় : কাদের

আরেক সমন্বয়ক রিফাত রশীদ গণমাধ্যমকে বলেন, ‘আমরা হল ছাড়ার পক্ষে না। হল ছাড়তে বলার কারণ আমাদের আন্দোলন বন্ধ করা। আমরা এই ফাঁদে পা দেবো না।’

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আগামী এক ঘণ্টার মধ্যে পুলিশ ও বিজিবিকে সরে যেতে আল্টিমেটাম দিয়েছেন কোটা আন্দোলনকারীরা।


ওআ/কেবি

কোটা আন্দোলন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250