সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

বাসায় ডাকাতি শেষে তুলে নিয়ে যাওয়া সেই শিশু উদ্ধার, গ্রেফতার ১

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৭ পূর্বাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাজধানীর আজিমপুরের একটি বাসায় ডাকাতির পর আট মাসের এক শিশুকেও অপহরণের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে র‍্যাব। সেই সঙ্গে অপহৃত শিশুটিকেও উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানান, শুক্রবার মধ্যরাতে মোহাম্মদপুর এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এই ঘটনার বিষয়ে দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

এদিকে শিশুটিকে উদ্ধারের পর রাতেই তার বাবা-মার কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন: শনিবার ঢাকায় আসছেন ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এর আগে গতকাল দুপুরে লালবাগ টাওয়ারের পাশের একটি বাসায় ডাকাতির পর শিশুকে নিয়ে যায় ডাকাতরা। শিশুটির মা ফারজানা আক্তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেন। তিনি স্বামী ও সন্তান নিয়ে আজিমপুরের ওই বাসায় থাকেন। দুপুরে একদল ডাকাত তাদের বাসায় ঢুকে দেড় লাখ টাকা, চার ভরি স্বর্ণালংকার ও শিশুকে নিয়ে যায়। 

ঘটনার পরপরই ওই শিশুর ছবিসহ একটি পোস্ট ছড়িয়ে পড়ে ফেসবুকে।

এসি/ আই.কে.জে

শিশু উদ্ধার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250