বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মধ্যপ্রাচ্য সংঘাতে আমিরাতের প্রতি বাংলাদেশের সংহতি *** মাইকে ঘোষণা দিয়ে মব সৃষ্টি করে পুলিশকে মারধর, আসামি ছিনতাই *** বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী *** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন?

ত্বকচর্চায় ঘরেই বানান কোরিয়ান ফেসপ্যাক

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৭ অপরাহ্ন, ১০ই জুলাই ২০২৫

#

প্রতীকী ছবি

কোরিয়ানদের স্বচ্ছ ত্বক অনেকের কাছে বিস্ময়। বিউটি ট্রেন্ডে তাই কোরিয়ান স্কিন কেয়ারের রাজত্ব চলছে কয়েক বছর ধরে। নতুন সব স্কিন ট্রেন্ড তৈরিতে তাদের জুড়ি নেই। তবে বাজার চলতি কোরিয়ান স্কিন কেয়ার যেমন দামি, তেমনি পণ্যে থাকা নানা রাসায়নিক ত্বকের ক্ষতিও করতে পারে।

অনেকে এখন ঘরোয়া উপায়ে কোরিয়ান স্টাইলে তাদের মতো স্কিন পেতে আগ্রহী। জেনে অবাক হবেন দুটি সাধারণ উপাদান দিয়ে ঘরেই তৈরি করতে পারেন কার্যকর একটি কোরিয়ান ফেসপ্যাক, যা ত্বককে করে তুলবে উজ্জ্বল, মসৃণ ও তরতাজা।

ফেসপ্যাক তৈরির উপকরণ

১. চালের গুঁড়ো ২ চা চামচ 

২. অ্যালোভেরার জেল

কীভাবে বানাবেন?

প্রথমে অ্যালোভেরা পাতা কেটে জেল সংগ্রহ করুন। এবার একটি পরিষ্কার পাত্রে অ্যালোভেরার জেল ও চালের গুঁড়ো একসঙ্গে মিশিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। যতক্ষণ না মিশ্রণটি ভালোভাবে মিশে যাচ্ছে, ততক্ষণ ব্লেন্ড করুন। চাইলে ফ্রিজে রেখে কয়েক মিনিট ঠাণ্ডা করে নিতে পারেন, এতে ত্বকে আরও সতেজতা অনুভব হবে।

ব্যবহার পদ্ধতি

ফেসপ্যাকটি ব্যবহার করার আগে মুখ ও ঘাড় পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এবার তৈরি করা ফেসপ্যাকটি মুখ ও ঘাড়ে সমানভাবে মেখে নিন। ১৫ মিনিট রেখে দিন যাতে প্যাকটি শুকিয়ে যায়। এরপর সামান্য পানি দিয়ে হালকা হাতে মাসাজ করে ধুয়ে ফেলুন। মুখ মুছে ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন। সপ্তাহে নিয়ম করে অন্তত ২-৩ দিন এ ফেসপ্যাক ব্যবহার করলে ত্বক উজ্জ্বল হয়।

এ ফেসপ্যাকের উপকারিতা কী

ঘরোয়া ফেসপ্যাক ত্বকের মৃত কোষ দূর করে। চালের গুঁড়ো ত্বক স্ক্রাব করে এক্সফোলিয়েশনে সাহায্য করে। অ্যালোভেরার জেল ত্বকে আর্দ্রতা যোগায় এবং প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে। ত্বককে মসৃণও করে। এছাড়া ত্বকের রোদে পোড়া ও কালচে ভাব কমায়, স্কিন টোন ব্রাইট করতে সহায়তা করে।

কোরিয়ান ফেসপ্যাক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250