সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান

টাকার জন্য মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৯ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

মাদকের টাকা না পাওয়ায় নিজের মা আনোয়ারা বেগম মেরীকে (৫৫) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলে হোসাইন মোহাম্মদ আবিদের (২৮) নামে। মাকে খুনের পর পুলিশের হাতে ধরাও দিয়েছেন তিনি।

কক্সবাজার শহরের ৬ নম্বর ওয়ার্ডে পশ্চিম বড়ুয়া পাড়ায় শুক্রবার (২২শে নভেম্বর) দিবাগত রাতে এ নির্মম ঘটনা ঘটে। হোসাইন মোহাম্মদ আবিদ ওই এলাকার নিয়াজ আহমেদের ছেলে।

স্থানীয় লোকজন ও ঘটনাস্থলে যাওয়া সদর থানার এস আই সৌরভের দেওয়া তথ্যে জানা যায়, আবিদ প্রায়ই মাদকের টাকার জন্য মাকে অত্যাচার করতেন। সর্বশেষ গত রাতে মাকে নৃশংসভাবে হত্যা করেন। হত্যকাণ্ডের সময় একমাত্র পুত্র সন্তান আবিদ ও তার মা ছাড়া আর কেউ ছিলেন না ঘরে।

তার অসুস্থ বাবা নিয়াজ আহমেদ চট্টগ্রামে চিকিৎসার জন্য মেয়ের বাসায় রয়েছেন। নিহত নারীর মুখ, মাথা ও হাতে কোপের জখম রয়েছে। হত্যার পর বাইরে থেকে দরজা লাগিয়ে নিজেই থানায় গিয়ে হত্যার বিষয়টি পুলিশকে জানান আবিদ। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।

সদর থানার ওসি ইলিয়াস খান গণমাধ্যমকে জানান, শহরের বডুয়া পাড়ায় নারীকে কুপিয়ে হত্যার ঘটনায় আবিদ নামে একজন আটক রয়েছে। হত্যার কারণ জানতে তদন্ত চলছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে।

ওআ/কেবি


আত্মসমর্পণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250