সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

কান চলচ্চিত্র উৎসবের সেরা পুরস্কার জিতলেন বাঙালি অভিনেত্রী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৫ অপরাহ্ন, ২৫শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ ‘কান চলচ্চিত্র উৎসব’-এর পর্দা নামবে  শনিবার (২৫শে মে)। গত ১৪ই মে ফ্রান্সের দক্ষিণ উপকূলীয় শহর কানে বসেছে উৎসবটি।  উৎসবের সেরা পুরস্কার জিতেছে ভারতীয় সিনেমা ‘দ্য শেমলেস’। কানের ৭৭তম আসরের প্রতিযোগিতা বিভাগে আঁ সার্তে রিগায় জায়গা করে নিয়েছে সিনেমাটি।

শুক্রবার (২৪শে মে) রাতে ঘোষণা করা হয়েছে আঁ সার্তে রিগা বিভাগের পুরস্কার। যেখানে ‘দ্য শেমলেস’সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন কলকাতার অভিনেত্রী অনসূয়া সেনগুপ্ত।

প্রথম ভারতীয় হিসেবে কানে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন তিনি। উৎসবের অফিশিয়াল মনোনয়ন পাওয়ার পর থেকেই আলোচনায় ছিল ‘দ্য শেমলেস’। কানে প্রিমিয়ারের পর থেকেই প্রশংসায় ভাসছিল সিনেমাটি। সিনেমাটি নির্মাণ করেছেন কনস্টানটিন বোজানভ।

আরো পড়ুন: শ্রীলেখার পাঁচজন লাগে, অভিনেত্রী জানালেন তাদের পরিচয়

মূলত ‘দ্য শেমলেস’ একজন যৌনকর্মীকে নিয়ে সাজানো হয়েছে সিনেমাটির গল্প। যিনি দিল্লির একটি যৌনপল্লিতে এক পুলিশকে হত্যা করে ফেরারি হন। সিনেমায় যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেছেন অনসূয়া। তার চরিত্রের নাম ‘রেনুকা’। বিশ্বের প্রান্তিক জনগোষ্ঠীকে এই পুরস্কার উৎসর্গ করেছেন তিনি।

প্রসঙ্গত, কলকাতাতেই বড় হয়েছেন অনসূয়া। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন তিনি।

সূত্র: ভ্যারাইটি

এসি/



কান চলচ্চিত্র উৎসব বাঙালি অভিনেত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250