সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

বাতের ব্যথা থেকে মুক্তি পেতে খান আদা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৪ অপরাহ্ন, ১৪ই অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

অনেকেই কম বয়সে বাতের ব্যথায় আক্রান্ত হন। হাঁটাচলা করতেও বেশ অসুবিধা হয়। ব্যথা কমাতে তারা বিভিন্ন ধরনের পেইনকিলার খান। কেউ চিকিৎসকের পরামর্শ নেন, আবার কেউ নেন না। যারা চিকিৎসকের পরামর্শ ছাড়াই বিভিন্ন ওষুধ গ্রহণ করেন তারা দীর্ঘমেয়াদি বিভিন্ন সমস্যায় ভোগেন। এমনকি কিডনি ও লিভার বেশ ক্ষতিগ্রস্ত হয়। বাতের ব্যথা সারাতে ঘরোয়া ও ভেষজ উপায়ের ওপর ভরসা করতে পারেন। আদা এমনই একটি ভেষজ, যা বিভিন্ন উপকারের পাশাপাশি বাত ও আথ্রাইটিসের ব্যথা কমাতেও কাজ করে। 

এই ভেষজে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান। এ  কারণে আদা খেলে ব্যথা-বেদনা কমে। এর পাশাপাশি এই ভেষজে ভিটামিন সি, ভিটামিন বি৬, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, কপারের মতো ভিটামিন ও খনিজ রয়েছে। আর এ সব উপাদান জয়েন্ট ও নার্ভের ব্যথা কিছুটা হলেও কমাতে পারে। 

কোন কোন আর্থ্রাইটিসে আদা কার্যকরী?

বিশেষজ্ঞদের মতে, অস্টিওআর্থ্রাইটিস ও রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের সমস্যায় দারুণ কাজ করে আদা। তাই এই দুই সমস্যায় ভুক্তভোগীরা নিয়মিত আদা সেবন করতে পারেন। এক্ষেত্রে রোজ একটি ছোট সাইজের আদার টুকরো চিবিয়ে বা পানি দিয়ে গিলে খান। এতে উপকার মিলবে। 

আরো পড়ুন : জীবনে সিঙ্গেল হলে পাবেন যে সুবিধাগুলো

আদার অন্যান্য উপকারিতা- 

গ্যাস, অ্যাসিডিটির দাওয়াই

যাদের গ্যাস, অ্যাসিডিটির সমস্যা রয়েছে তারা নিয়মিত আদা খেতে পারেন। এতে থাকা গুরুত্বপূর্ণ উপাদান অন্ত্র ও পাকস্থলীর হাল ফেরায়। আদা খেলে হজমশক্তি বাড়ে এবং গ্যাস, অ্যাসিডিটির মতো সমস্যা দূর হয়। নিয়মিত আদা খেলে কোষ্ঠকাঠিন্য থেকেও মুক্তি পাওয়া যায়। 

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি 

সুস্থ থাকতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর বিকল্প নেই। আদায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। নিয়মিত আদা খেলে সংক্রামক অসুখ কাছে ঘেঁষতে পারে না। 

ক্যানসার প্রতিরোধ 

আদায় থাকে অ্যান্টিঅক্সিডেন্ট। আর অ্যান্টিঅক্সিডেন্ট ক্যানসার প্রতিরোধ করতে সহায়ক। এমনকি আদায় থাকা উপাদানগুলো ক্যানসার কোষের বৃদ্ধি আটকে দেয়। তাই সুস্থ থাকতে নিয়মিত আদা খেতে পারেন। 

এস/ আই.কে.জে/

বাতের ব্যথা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250