বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শনিবার রাজধানীতে ১১ দলের বিক্ষোভ সমাবেশ-মিছিল *** ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক পুনর্গঠনের পথে *** ফরাসি সিনেমা ‘লা ভেনাস ইলেকট্রিক’ দিয়ে শুরু হবে কান উৎসব *** দুই-তিন সপ্তাহের মধ্যে ইরানে তীব্র আক্রমণের ঘোষণা ট্রাম্পের *** ১২ কেজির এলপিজির দাম বেড়ে ১৭২৮ টাকা *** মধ্যপ্রাচ্য সংঘাতে আমিরাতের প্রতি বাংলাদেশের সংহতি *** মাইকে ঘোষণা দিয়ে মব সৃষ্টি করে পুলিশকে মারধর, আসামি ছিনতাই *** বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী *** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত

রাতে ত্বকের যত্নে ১০ মিনিট

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১০ অপরাহ্ন, ২৫শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

সারাদিনের ব্যস্ততায় রূপচর্চা তো দূরের কথা আয়নায় নিজের মুখটাই দেখা হয় না ঠিক মতো। এমনই যখন অবস্থা, দিনের চিন্তা বাদ দিন, ঘুমের আগে মাত্র ১০ মিনিট দিন ত্বকের যত্নে।

তাও সময় হবে না? এরও সমাধান আছে। রাতের খাবার রেডি করে টেবিলে রাখতে ১০ মিনিট লাগে তো? এই সময়টাই কাজে লাগান।

প্রথমে ত্বকে একটি প্যাক লাগিয়ে খাবার গরম করে সার্ভ করুন। প্যাক শুকিয়ে এলে ত্বক পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিন। ময়েশ্চারাইজার মেখে নিন। হয়ে গেলো সারা দিনের যত্ন। এবার খেতে বসুন।  

আরো পড়ুন : ত্বকের যত্নে বেসনের ফেসপ্যাক ব্যবহার করবেন যেভাবে

আচ্ছা এই অল্প সময়ে ত্বক সুন্দর রাখতে যে ফেসপ্যাক ব্যবহার করতে পারেন:  

বেসন, হলুদ গুঁড়া ১ টেবিল চামচ করে নিয়ে পরিমাণমতো কাঁচা দুধ মিশিয়ে প্যাক তৈরি করুন। ১০ মিনিট পর শুকিয়ে গেলে পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ব্রণ দূর হবে সঙ্গে আগের ব্রণের দাগগুলোও মিলিয়ে যাবে।  

টমেটোর রস ১ চা চামচ এবং মধু ১ চা চামচ মিশিয়ে প্যাক তৈরি করে নিন। প্যাকটি ত্বকে লাগিয়ে ১০ মিনিট রাখুন। কোমল-মসৃণ, দাগহীন ত্বক পাবেন মাত্র কয়েক দিনে।

১ চা চামচ দুধের সর এবং ১/৪ চা চামচ লেবুর রস একসাথে মেশান। এই মিশ্রণটি ত্বকে ব্যবহার করুন। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ও কোমল করতে এই প্যাক দারুণ কাজে দেয়।  সময় কিন্তু সেই মাত্র ১০ মিনিটই প্রয়োজন।  

নিজের যত্ন নিন, আত্মবিশ্বাস ও সৌন্দর্য দু’টোই বাড়বে। শুভরাত্রি বলার আগে ত্বকে সুযোগ দিন পরদিন সকালে উজ্জ্বল হয়ে আপনাকে শুভসকাল বলার।  

এস/এসি

টিপস ত্বকের যত্ন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250