রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানকে আর কতবার আলটিমেটাম দেবেন ট্রাম্প *** মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলাতে চায় জামায়াত? *** কেরানীগঞ্জে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে সরকার *** সংবিধানকে ‘কাগজ’ হিসেবে দেখা মানে রাষ্ট্রের আইনি ভিত্তিকে অস্বীকার করা *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত জোটের *** জামায়াত বিএনপিকেও একদিন নিষিদ্ধ করবে: তসলিমা নাসরিন *** আওয়ামী লীগকে কী নিষিদ্ধই করতে যাচ্ছে সরকার? *** ‘বিদেশি অনুদানের দুইশো কোটি টাকা আত্মসাৎ করেছেন ড. ইউনূস’ *** ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে মাঠে নামতে হবে: নাহিদ *** এপ্রিলে আসছে একাধিক তাপপ্রবাহ, যা বলছেন আবহাওয়াবিদরা

বিশ্বের অন্যতম সেরা শহরের তালিকায় কলকাতা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৩ অপরাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

একদিকে ঐতিহ্য, অন্যদিকে আধুনিকতা। ব্রিটিশ আমলের রাজধানী থেকে দেশীয় সংস্কৃতি চর্চার প্রাণকেন্দ্র হলো প্রাচীন ও গৌরবের শহর কলকাতা। পৃথিবীর সেরা ২৫টি শহরের তালিকায় উঠে এসেছে কলকাতার নাম। 

আন্তর্জাতিক সংস্থা স্যাভিলস গ্রোথ হাফ ইন্ডেক্সের সমীক্ষায় ভ্রমণ ও অবসর কাটানোর জন্য বিশ্বের ২৫টি বিখ্যাত শহরের মধ্যে ১৯ নম্বরে উঠে এসেছে কলকাতা। এই তালিকায় আরও রয়েছে রাজস্থানের দুটি শহর উদয়পুর ও জয়পুর। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে উদয়পুর ও জয়পুর রয়েছে ২১তম স্থানে। এদিকে, দ্রুত উন্নয়নের নিরিখে কলকাতা স্থান পেয়েছে ১১ নম্বরে।

আরও পড়ুন: নির্বাচনে জয়ী হলে বিদেশে যুদ্ধ না করার প্রতিশ্রুতি ট্রাম্পের

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী লিখেছেন, কলকাতা বিভিন্ন ক্ষেত্রে একাধিক বিশ্বমানের স্বীকৃতি পেয়েছে। এটা অত্যন্ত গর্বের বিষয়। ভ্রমণ ও অবসর বিনোদনের ক্ষেত্রে বিশ্বের মধ্যে প্রথম সারির শহর কলকাতা। একইভাবে বিশ্বের দ্রুত উন্নয়নশীল শহরগুলোর মধ্যে কলকাতার অবস্থান ১১ নম্বর। সেরা এয়ার কোয়ালিটির নিরিখে দিল্লি আইআইটি তথ্য বলছে, কলকাতা বিশ্বের মধ্যে দ্বিতীয় (গত মে মাসে একিউআই বিশ্বের দ্বিতীয় সেরা মেট্রো শহর)।

তিনি আরও লিখেছেন, কলকাতা বাস্তবিক উন্নতির আলোকবর্তিকা হিসেবে উঠে এসেছে। এই স্বীকৃতি এসেছে এই পথ ধরে। এই শহরের মানুষ ঐতিহ্য এবং আধুনিকতার মেলবন্ধন বজায় রেখেই এগিয়ে চলেছে। তাদের হাতে হাতে এই উন্নয়ন ও সচেতনতার সঙ্গী না হলে, এই স্বীকৃতি সম্ভব ছিল না। আমরা সবাই মিলে এমন একটা শহর তৈরি করেছি, যে তার ঐতিহ্যকে সম্মান করে, উন্নয়নের সঙ্গে এগিয়ে যায় ও পরিবেশের যত্ন নেয়। আরও উজ্জ্বল, স্বাস্থ্যকর ও সমৃদ্ধি কলকাতার জন্য একসঙ্গে কাজ চালিয়ে যেতে হবে।

এসি/ আই.কে.জে/

কলকাতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250