সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষের ছবি-ভিডিও প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৫ পূর্বাহ্ন, ২০শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের আরোহীদের কেউ বেঁচে নেই। এমন তথ্যই জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট। এতে করে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। 

সোমবার (২০শে মে) নিজেদের লাইভ আপডেটে এই তথ্য জানিয়েছে মার্কিন একটি সংবাদমাধ্যম।

 

এদিকে রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষের ছবি-ভিডিও প্রকাশ্যে এসেছে। ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল এই ছবি ও ভিডিও প্রকাশ করেছে। সেখানে জানানো হয়েছে, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সঙ্গীদের নিয়ে বিধ্বস্ত হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে খুঁজে পেয়েছে উদ্ধারকারী দল।

আরো পড়ুন: রাইসির হেলিকপ্টার সম্পূর্ণ পুড়ে গেছে

ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির (আইআরসিএস) প্রধান পীর-হোসেন কৌলিভান্দ সোমবার সকালে টেলিভিশনে এই তথ্য ঘোষণা করেন।

তিনি বলেন, রোববারের (১৯শে মে) হেলিকপ্টার বিধ্বস্তের এই ঘটনায় কারো বেঁচে থাকার চিহ্ন নেই। তবে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ হওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিকভাবে কিছুই নিশ্চিত করা হয়নি।

এর আগে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এবং আধা-সরকারি একটি বার্তা সংস্থা  জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির দুর্ঘটনাস্থলে ‘কোনও জীবিত ব্যক্তি’ পাওয়া যায়নি।

এর আগে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ার বেশ লম্বা সময় পর অবশেষে উদ্ধারকারীরা রাইসির হেলিকপ্টার খুঁজে পান। তবে ইরানি এই প্রেসিডেন্ট ও তার সঙ্গীরা নিহত হয়েছেন কি না সেটি এখনও নিশ্চিত করে বলা হয়নি।

এইচআ/ 

প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ছবি-ভিডিও

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250