সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস

নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪২ পূর্বাহ্ন, ৫ই নভেম্বর ২০২৫

#

ছবি: এএফপি

ডেমোক্র্যাট জোহরান মামদানি নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি কয়েক প্রজন্মের মধ্যে নির্বাচিত সবচেয়ে তরুণ মেয়রও বটে। 

৩৪ বছর বয়সী মামদানি তরুণ ভোটারদের উচ্ছ্বাস ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে দলে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন। তবে তার প্রার্থিতা দলের মধ্যে কিছু বিতর্কও সৃষ্টি করে।

মামদানি স্বতন্ত্র প্রার্থী ও সাবেক ডেমোক্র্যাটিক গভর্নর অ্যান্ড্রু কুয়োমোকে পরাজিত করেছেন। সাবেক এই গভর্নর কেলেঙ্কারির কারণে চার বছর আগে পদত্যাগ করার পর রাজনৈতিকভাবে ফিরে আসার চেষ্টা করছিলেন।

এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মামদানিকে 'কমিউনিস্ট' আখ্যা দিয়ে বলেন, তিনি জয়ী হলে শহরের জন্য বরাদ্দ অর্থ আটকে রাখবেন। নির্বাচনের আগের রাতে তিনি রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকে এড়িয়ে কুয়োমোকে সমর্থন দেন।

মঙ্গলবার (৪ঠা নভেম্বর) স্থানীয় সময় সকাল ৬টায় নিউইয়র্কের মেয়র নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় রাত ৯টায় (বাংলাদেশ সময় বুধবার (৫ই নভেম্বর) সকাল ৮টা)। 

নিউইয়র্ক সিটি বোর্ড অব ইলেকশন জানায়, ১৯৮৯ সালের পর এবারই প্রথম শহরটিতে ভোটার উপস্থিতি ২০ লাখ ছাড়িয়েছে। ভোটগ্রহণ শেষ হওয়ার আগে বোর্ড এক বিবৃতিতে জানায়, এবার ভোটার উপস্থিতির হার ঐতিহাসিক মাত্রায় পৌঁছেছে।

মামদানি এখনও সরাসরি সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেননি, সামাজিক যোগাযোগমাধ্যমে আংশিকভাবে তার জয় স্বীকার করেছেন। 

নিজেকে ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট হিসেবে পরিচয় দেওয়া মামদানি এক্সে একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যায় একটি সাবওয়ে ট্রেনের দরজা খোলা হচ্ছে, আর ঘোষক বলছেন,  পরবর্তী এবং শেষ স্টেশন হলো সিটি হল।

জে.এস/

জোহরান মামদানি নিউইয়র্ক মেয়র নির্বাচন ২০২৫

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250