শুক্রবার, ৩রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নারী এমপিদের নিয়ে আমির হামজার কুৎসিত বক্তব্যের বিচার চাইলেন রুমিন ফারহানা *** প্রধানমন্ত্রীর ৪ বিশেষ সহকারী নিয়োগ *** নারী এমপিদের নিয়ে জামায়াতের আমির হামজার ‘বডি শেমিং’ মন্তব্যে তীব্র ক্ষোভ *** অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ আটকে দেওয়ার সুপারিশ বিশেষ কমিটির *** শেখ হাসিনার আমলের প্রকল্প হওয়ায় রোষানলে পড়ে ইউনূসের *** শনিবার রাজধানীতে ১১ দলের বিক্ষোভ সমাবেশ-মিছিল *** ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক পুনর্গঠনের পথে *** ফরাসি সিনেমা ‘লা ভেনাস ইলেকট্রিক’ দিয়ে শুরু হবে কান উৎসব *** দুই-তিন সপ্তাহের মধ্যে ইরানে তীব্র আক্রমণের ঘোষণা ট্রাম্পের *** ১২ কেজির এলপিজির দাম বেড়ে ১৭২৮ টাকা

মঙ্গলবার লেবানন থেকে দেশে ফিরবেন আরও ৪০ জন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৮ পূর্বাহ্ন, ২রা ডিসেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে আগামীকাল মঙ্গলবার (৩রা ডি‌সেম্বর) আরও ৪০ বাংলা‌দে‌শি নাগ‌রিক দে‌শে ফির‌বেন। তারা বৈরুত থেকে দুবাই হয়ে বিমান‌যো‌গে ঢাকায় ফিরবেন।‌লেবান‌নের স্থানীয় সময় রোববার রা‌তে এই তথ‌্য জা‌নায় বৈরু‌তের বাংলা‌দেশ দূতাবাস।

আরো পড়ুন : ফিলিস্তিনের লড়াই জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম অনুপ্রেরণা : নাহিদ

দূতাবাস জানায়, ৩রা ডিসেম্বর ৪০ জনের দ্বাদশ গ্রুপ বৈরুত থেকে দুবাই হয়ে ঢাকার উদ্দেশে বিমানযোগে রওয়ানা করবে। তারা ওইদিন সকা‌লে বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকা‌লে ঢাকার উদ্দেশে রওনা হ‌বেন। বাংলা‌দেশ সময় রাত ১১টায় তাদের বহনকারী উ‌ড়োজাহাজ হজরত শাহাজালাল অন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছা‌নোর কথা র‌য়ে‌ছে। 

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে বাংলা‌দে‌শি‌দের দে‌শে ফেরা অব‌্যাহত র‌য়ে‌ছে। সব‌শেষ, গত ২১শে ন‌ভেম্বর দেশ‌টি থে‌কে ৮২ বাংলা‌দে‌শি দে‌শে ফে‌রেন। এ নি‌য়ে ক‌য়েক দফায় লেবানন থে‌কে দে‌শে ফি‌রে‌ছেন ৬৯৭ জন।

এস/ আই.কে.জে/


লেবানন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250