রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানকে আর কতবার আলটিমেটাম দেবেন ট্রাম্প *** মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলাতে চায় জামায়াত? *** কেরানীগঞ্জে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে সরকার *** সংবিধানকে ‘কাগজ’ হিসেবে দেখা মানে রাষ্ট্রের আইনি ভিত্তিকে অস্বীকার করা *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত জোটের *** জামায়াত বিএনপিকেও একদিন নিষিদ্ধ করবে: তসলিমা নাসরিন *** আওয়ামী লীগকে কী নিষিদ্ধই করতে যাচ্ছে সরকার? *** ‘বিদেশি অনুদানের দুইশো কোটি টাকা আত্মসাৎ করেছেন ড. ইউনূস’ *** ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে মাঠে নামতে হবে: নাহিদ *** এপ্রিলে আসছে একাধিক তাপপ্রবাহ, যা বলছেন আবহাওয়াবিদরা

ইস্তাম্বুলে শান্তি আলোচনায় বসতে যাচ্ছে রাশিয়া-ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৫ অপরাহ্ন, ২২শে জুলাই ২০২৫

#

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

তিন বছর ধরে চলা যুদ্ধে অবসান ঘটাতে আবারও মুখোমুখি বসতে যাচ্ছে রাশিয়া ও ইউক্রেন। আগামীকাল বুধবার (২৩শে জুলাই) তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হবে দুই দেশের মধ্যকার নতুন শান্তি আলোচনা। বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর বিবিসির।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী, গতকাল সোমবার (২১শে জুলাই) নিয়মিত ভাষণে জেলেনস্কি জানিয়েছেন, ইস্তাম্বুলে অনুষ্ঠেয় বৈঠক নিয়ে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান রুস্তেম উমেরভের সঙ্গে আলোচনা করেছেন তিনি। তিনি বলেন, ‘আজ উমেরভের সঙ্গে বন্দি বিনিময় ও রাশিয়ার সঙ্গে তুরস্কে অনুষ্ঠেয় আরেকটি বৈঠক নিয়ে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, আলোচনাটি বুধবার অনুষ্ঠিত হবে।’

তবে আলোচনার ব্যাপারে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি মস্কো। যদিও রুশ বার্তা সংস্থা রিয়া এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইস্তাম্বুলে বৃহস্পতি ও শুক্রবার দু'দিন ধরে চলবে আলোচনা। তুরস্ক সরকারের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, মে ও জুনে যেখানে আলোচনা হয়েছে সেখানেই এবারের আলোচনা অনুষ্ঠিত হবে।

ওই বৈঠকগুলো যুদ্ধবিরতি ইস্যুতে কার্যকর কোনো অগ্রগতি না হলেও বন্দি বিনিময়ের পথ খুলেছিল। এবারও আলোচনায় বন্দি বিনিময় ও জেলেনস্কি-পুতিন সম্ভাব্য সরাসরি সাক্ষাৎ নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন ইউক্রেন সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

জে.এস/

রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250