সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

সন্তানের চেয়ে পোষ্য পালনেই আগ্রহী মানুষ যে দেশে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২২ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিশ্বের অন্যান্য দেশ থেকে দক্ষিণ কোরিয়ার দেশের আইন যেমন ভিন্ন, তেমনি সেখানকার মানুষের চিন্তা ভাবনাও ভিন্ন। কয়েক বছর ধরেই দক্ষিণ কোরিয়া জনসংখ্যা কমার খবরের শিরোনাম হয়েছে।

দক্ষিণ কোরিয়ায় জন্মহার ভয়ংকরভাবে কমে যাচ্ছে। ২০২২ সালে দক্ষিণ কোরিয়ার জন্মহার নেমে গিয়েছে ০.৭৮ শতাংশে। যা পুরো বিশ্বের মধ্যে সবচেয়ে কম। দেশটির নারীদের মধ্যে সন্তানধারণের প্রবণতা কমছে। এর জেরে জন্মহার তলানিতে এসে ঠেকেছে।

আরও পড়ুন: শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে

তবে এর পরিবর্তে পোষ্যদের দেখাশোনার প্রবণতা বেড়েছে। সম্প্রতি এমনই এক তথ্য জানা গেছে জিমার্কেট নামের একটি ই-কমার্স প্ল্যাটফর্ম অপারেটর থেকে। তারা জানিয়েছেন ২০২৩ সালে পোষ্যদের জন্য ৫৭ শতাংশ স্ট্রোলার বিক্রি হয়েছে। যেখানে শিশুদের জন্য স্ট্রোলার বিক্রি হয়েছে ৪৩ শতাংশ। ২০২১ সালে অবশ্য পোষ্যদের জন্য ৩৩ শতাংশ এবং শিশুদের জন্য ৬৭ শতাংশ স্ট্রোলার বিক্রি হয়েছিল।

২০১২ সালে যেখানে ৩৬ লাখ পরিবারে পোষ্য ছিল। ২০২২ সালে সেই সংখ্যা দাঁড়িয়েছে ৬০ লাখ। যে কারণেই স্ট্রোলার বিক্রিতে এই পরিবর্তন। নিম্ন জন্মহারকে ‘ন্যাশনাল এমার্জেন্সি’ হিসেবে ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়েল।

জন্মহার বাড়াতে বিভিন্ন পরিকল্পনাও করছে সে দেশের সরকার। বিভিন্ন স্কিমের ঘোষণা করেছে সে দেশের সরকার। সন্তান নিলে যুগলদের আর্থিক সাহায্য, করছাড়ের ব্যবস্থাও করা হয়েছে। কিন্তু তাতেও যে পরিস্থিতির খুব একটা বদল হয়েছে এমন নয়। জন্মহারের পাশাপাশি দক্ষিণ কোরিয়ায় বিয়ের প্রবণতাও কমেছে। যা নিয়েও উদ্বেগে সে দেশের প্রশাসন। তাতেও নানান সুযোগ সুবিধার কথা বলছে সরকার।

এসি/কেবি

সন্তান পালন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250