রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানকে আর কতবার আলটিমেটাম দেবেন ট্রাম্প *** মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলাতে চায় জামায়াত? *** কেরানীগঞ্জে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে সরকার *** সংবিধানকে ‘কাগজ’ হিসেবে দেখা মানে রাষ্ট্রের আইনি ভিত্তিকে অস্বীকার করা *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত জোটের *** জামায়াত বিএনপিকেও একদিন নিষিদ্ধ করবে: তসলিমা নাসরিন *** আওয়ামী লীগকে কী নিষিদ্ধই করতে যাচ্ছে সরকার? *** ‘বিদেশি অনুদানের দুইশো কোটি টাকা আত্মসাৎ করেছেন ড. ইউনূস’ *** ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে মাঠে নামতে হবে: নাহিদ *** এপ্রিলে আসছে একাধিক তাপপ্রবাহ, যা বলছেন আবহাওয়াবিদরা

পিটার হাসকে আমরা চিনি না—দাবি অর্থ উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৪২ অপরাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৫

#

ফাইল ছবি

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে বাংলাদেশে নিযুক্ত আমেরিকার সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের কোম্পানিকে প্রাধান্য দেওয়া হচ্ছে বলে ধারণাকে উড়িয়ে দিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তার দাবি, আন্তর্জাতিক বাজার যাচাই করেই এলএনএনজি কেনা হচ্ছে। এতে কেউ প্রাধান্য পাচ্ছেন না।

আজ মঙ্গলবার (১৬ই সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা এই প্রতিক্রিয়া জানান।

বিভিন্ন দেশের ২৩টি কোম্পানি থেকে বাংলাদেশ এলএনজি আমদানি করছে। এর মধ্যে অন্যতম অ্যাকসিলারেট এনার্জি, যার উপদেষ্টা হিসেবে কাজ করছেন পিটার হাস। অর্থ উপদেষ্টার কাছে প্রশ্ন ছিল, পিটার হাসের কোম্পানিকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে কি না।

জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘আরে না, আজকে দেখেন, আমরা তো সব ইন্টারন্যাশনাল প্রাইসগুলো কম্পেয়ার করে দেখি। সেটা আমেরিকা হোক, চায়না হোক বা সৌদি অ্যারাবিয়া হোক, কাতার অবশ্য এখন বন্ধ, চুপচাপ। অন্যগুলো আমরা করছি, কম্পেয়ার করে করছি, এত সহজ না আমেরিকা হলে আমরা দিয়ে দেব! পিটার হাস কে আমরা জানি না, পিটার কে কোথায় করেন। এর আগে কে ছিলেন... মরিয়ার্টি ছিল না.. তিনি তো গার্মেন্ট... আমরা কি গার্মেন্ট ওখানে দিয়ে দিছি তার জন্য?’

গত বছরের সেপ্টেম্বরের শেষ দিকে আমেরিকান বহুজাতিক কোম্পানি অ্যাকসিলারেট এনার্জির স্ট্র্যাটেজিক উপদেষ্টা পদে যোগ দিয়েছেন সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস। এর আগে তিনি ঢাকায় আমেরিকার ১৭তম রাষ্ট্রদূত হিসেবে ২০২২ সালের মার্চ থেকে গত এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

অ্যাকসিলারেট এনার্জি আমেরিকার টেক্সাসের উডল্যান্ডে অবস্থিত বিশ্বের অন্যতম বৃহৎ এলএনজি সরবরাহকারী প্রতিষ্ঠান। এলএনজি সরবরাহের পাশাপাশি এলএনজি রূপান্তরের ভাসমান টার্মিনাল ও অবকাঠামো উন্নয়নে কাজ করে তারা।

সালেহউদ্দিন আহমেদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250