সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান

বাজেটের মধ্যেই গয়না গড়াবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৩ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

বাজারে এখন সোনার দাম আকাশছোঁয়া। মধ্যবিত্তদের তো সোনার গয়না বানানো কেবলই স্বপ্ন! আবার আমাদের দেশে সোনা ছাড়া বিয়ে, ভাবাই যায় না!    

বর্তমান বাজারে হলমার্ক করা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ১০ হাজার ৬৯১ টাকা (১৮ জানুয়ারি ২০২৪–এর হিসেবে)।  

সোনার দাম বাড়ায় চিন্তার ভাঁজ অনেকের কপালে। বিশেষ করে বিয়ের কনেদের ক্ষেত্রে, যদিও নতুন কনের গা–ভর্তি গয়না পরার বাধ্যবাধকতা এখন আর নেই। তবে নতুন বউ বলে কথা! একটু সোনার গয়না দিয়ে তো তাকে বরণ করতেই হয়। বিয়ের উপহারে কম বাজেটে কীভাবে গড়বেন নতুন গয়না? তাদের জন্য জুয়েলারির দোকানগুলোতে আছে হালকা নকশার বাজেট ফ্রেন্ডলি সোনার গয়না। এতে করে দুই আনা, তিন আনা বা চার আনা সোনা দিয়েই তৈরি করে নিতে পারবেন পছন্দের গয়না। যেমন:-

আরো পড়ুন : ভারী দুল পরলে কানে ব্যথা? করণীয় জেনে নিন

লকেট 


তিন আনা দিয়ে তৈরি লকেট বসানো চোকার বানাতে পারেন। চোকারের লকেটে সোনার ব্যবহার থাকলেও পুরো গয়নায় আছে পুঁতির ব্যবহার। এই গয়নার দাম ২৫ হাজার থেকে ৩৫ হাজার টাকা পড়বে।


একই ভাবে কানের দুল তৈরিতেও সোনার পাশাপাশি পুঁতির ব্যবহার করতে পারেন। এখানেও দুই আনা সোনার ব্যবহার হবে। কানের দুল জোড়ার দাম পড়বে ২০ হাজার টাকা।

ঐতিহ্যবাহী নকশা


ঐতিহ্যবাহী নকশায় তৈরি করতে পারেন কানের দুল। এ ধরনের দুল তৈরিতে দুই থেকে তিন আনা সোনা লাগে। দাম পড়বে ২৫ হাজার থেকে ৩৫ হাজার টাকা। এখানে একইভাবে পুঁতির ভেতর বসানো থাকবে।

স্টোন

স্টোনের লকেট! এই লকেটে তিন আনা সোনা থেকে বানাতে পারবেন। দাম পড়বে ৩৫ হাজার টাকা।

ডায়মন্ড কাট


ডায়মন্ড কাটের নকশায় পাথর বসানো সোনার হার। তিন থেকে চার আনা সোনা দিয়ে তৈরি করা যায় এমন গয়না। হাতের দুই জোড়া গোলাপ বালা তৈরিতেও ব্রোঞ্জের ওপর সোনার ব্যবহার করতে পারেন। 

এস/ আই.কে.জে/

গয়না

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250