শনিবার, ৪ঠা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিক তানবিরুল মিরাজকে হয়রানি বন্ধের আহ্বান সিপিজের *** শক্তিশালী সরকারকে হটানো গেছে, এই সরকারকেও হটানো সম্ভব: শহিদুল আলম *** শহিদুল আলমের গতিবিধি নিয়ে প্রশাসনের সন্দেহ *** গাড়ির জ্বালানি ৩০ শতাংশ কম নেবেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা *** নরওয়ের উন্নয়ন সংস্থার অর্থ আত্মসাতের অভিযোগ ড. ইউনূসের বিরুদ্ধে *** ভারত কি পারবে উত্তর-পূর্বাঞ্চলে নতুন খ্রিষ্টান রাষ্ট্র গঠন ঠেকাতে? *** তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি বন্ধ হলে কি বড় সংকট দেখা দেবে? *** অফিস সময় ৯টা-৪টা, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় *** সাংবাদিকদের হাতকড়া: ক্ষমতার প্রয়োগ না অপপ্রয়োগ? *** নারী এমপিদের নিয়ে আমির হামজার কুৎসিত বক্তব্যের বিচার চাইলেন রুমিন ফারহানা

দেড় টন সরকারি চাল জব্দ, আটক ১

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫১ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

শেরপুরে ৩১ বস্তায় প্রায় দেড় টন সরকারি চালসহ মো. কামাল হোসেন (৫০) নামে এক ব্যাটারিচালিত ইজিবাইক চালককে আটক করেছে পুলিশ। 

শনিবার (২৮শে সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার ধলা ইউনিয়নের চান্দেরনগর পাঞ্জরভাঙ্গা থেকে সরকারি চালের বস্তাসহ তাকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীরা গণমাধ্যমকে জানায়, শনিবার দুপুরে সদর উপজেলার গাজীরখামার থেকে ১৬ বস্তা সরকারি চাল তার ব্যাটারিচালিত ইজিবাইকে বোঝাই করে চালক কামাল হোসেন চান্দেরনগর গারোভিটা এলাকায় নিয়ে যায়। সেখান থেকে আরও কয়েক বস্তা চাল ডিলারের নির্দেশে বাকেরকান্দা নিয়ে যাওয়ার পথে পাঞ্জরভাঙ্গা এলাকায় স্থানীয় লোকজন আটক করেন।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩১টি বস্তায় প্রায় দেড় টন (১৫০০ কেজি) চালসহ অটোরিকশা চালককে আটক করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুবায়দুল আলম গণমাধ্যমকে বলেন, ৩১ বস্তা সরকারি চালসহ একজনকে আটক করা হয়েছে। কোথা থেকে সরকারি চাল এলো সেই বিষয়ে তদন্ত চলছে। এই ঘটনায় আর কে কে জড়িত সে বিষয়েও তদন্ত চলছে। সেইসঙ্গে সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ওআ/কেবি

আটক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250