সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

আটক ফ্লোটিলার অধিকারকর্মীদের মুখের ওপর ‘সন্ত্রাসী’ বলে তিরস্কার করলেন ইসরায়েলি মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১০ অপরাহ্ন, ৩রা অক্টোবর ২০২৫

#

ফ্লোটিলার আটক অধিকারকর্মীদের মুখে ওপর সন্ত্রাসী বলে কটাক্ষ করেছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী। ছবি: স্ক্রিনশট

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির আটক ফ্রিডম ফ্লোটিলা কর্মীদের ‘সন্ত্রাসী’ বলে তিরস্কার করছেন। ঘটনাটি ইসরায়েলের আশদোদ বন্দরে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

কুদস নিউজ নেটওয়ার্কের এক্স হ্যান্ডলে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মন্ত্রী বেন-গভির মেঝেতে বসে থাকা ডজনখানেক আটক অধিকারকর্মীকে উদ্দেশ করে তীব্র ভাষায় আক্রমণ করছেন।

গতকাল বৃহস্পতিবার (২রা অক্টোবর) সন্ধ্যায় আটক অধিকারকর্মীদের উদ্দেশে করা মন্তব্যে বেন-গভির দাবি করেন, অধিকারকর্মীদের জাহাজগুলো ‘সম্পূর্ণ খালি’ পাওয়া গেছে। তিনি অভিযোগ করেন, তারা মানবিক সাহায্য নিয়ে আসার যে দাবি করেছিল তা মিথ্যা।

মন্ত্রী বলেন, ‘তারা আসলে...সাহায্য করার জন্য আসেনি। তারা গাজার জন্য, সন্ত্রাসীদের জন্য এসেছিল। এরা সন্ত্রাসী।’

বেন-গভিরের এই মন্তব্য ইসরায়েলের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।

জে.এস/

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250