রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানকে আর কতবার আলটিমেটাম দেবেন ট্রাম্প *** মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলাতে চায় জামায়াত? *** কেরানীগঞ্জে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে সরকার *** সংবিধানকে ‘কাগজ’ হিসেবে দেখা মানে রাষ্ট্রের আইনি ভিত্তিকে অস্বীকার করা *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত জোটের *** জামায়াত বিএনপিকেও একদিন নিষিদ্ধ করবে: তসলিমা নাসরিন *** আওয়ামী লীগকে কী নিষিদ্ধই করতে যাচ্ছে সরকার? *** ‘বিদেশি অনুদানের দুইশো কোটি টাকা আত্মসাৎ করেছেন ড. ইউনূস’ *** ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে মাঠে নামতে হবে: নাহিদ *** এপ্রিলে আসছে একাধিক তাপপ্রবাহ, যা বলছেন আবহাওয়াবিদরা

শাফিনের স্মরণে গান গাইবে পাঁচ ব্যান্ড

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

প্রয়াত সঙ্গীতশিল্পী শাফিন আহমেদের স্মরণে গান গাইবে দেশের পাঁচটি ব্যান্ডদল। এই শিল্পীর মৃত্যুর প্রায় সাত মাস পর তাকে উৎসর্গ করে একটি কনসার্টের আয়োজন করা হয়েছে। আগামী ১৩ই ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁওয়ের আলোকিতে অনুষ্ঠিত হবে ‘শাফিন আহমেদ: ইকোস অব আ লিজেন্ড’ শিরোনামের কনসার্টটি। 

গত বছরের ২৪শে জুলাই না ফেরার দেশে পাড়ি জমান দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদ। আমেরিকায় কনসার্ট করতে গিয়ে সেখানেই অসুস্থ হয়ে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

আগামী ১৪ই ফেব্রুয়ারি শাফিনের জন্মদিন। এর আগেই হচ্ছে এই কনসার্ট। যেখানে অংশ নেবে দেশের সেরা পাঁচটি ব্যান্ড। সেগুলো হলো- দলছুট, ফিডব্যাক, আর্টসেল, অ্যাভয়েড রাফা ও র‍্যাপার অজি। মাইলসও গান গাইবে। এছাড়া কনসার্টে দেখানো হবে শিল্পীর জীবন ও ক্যারিয়ারের আলোকে তৈরি একটি ডকুমেন্টারি।

শাফিন আহমেদ মারা যাওয়ার পর স্থবির হয়ে পড়ে তার ফেসবুক পেজের কার্যক্রম। বৃহস্পতিবার (৬ই ফেব্রুয়ারি) এই পেজে তার পরিবারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, পেজটিতে এখন থেকে নিয়মিত শাফিনের গান ও বিভিন্ন সময়ের স্মৃতি শেয়ার করা হবে। এমনটা জানানোর একদিন পরই পেজটি শাফিন স্মরণে কনসার্টের খবর দেয়।

সেখানে কনসার্টের বিস্তারিত তথ্য জানিয়ে লেখা হয়, ‘বাংলাদেশের সংগীতের একজন সত্যিকারের আইকন শাফিন আহমেদের জীবন ও তার সমৃদ্ধ কর্মজীবন স্মরণ করার জন্য অবিস্মরণীয় এক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। ইকোস অব আ লিজেন্ড তাকে উৎসর্গ করে শুধু একটি কনসার্ট নয়, রক ও পপ জগতে শাফিনের অতুলনীয় অবদানের কথা তুলে ধরা হবে এই আয়োজনে।’

কনসার্টটির আয়োজন করছে ভেলভেট ইভেন্টস। ইতিমধ্যে গেট সেট রক ওয়েবসাইটে শুরু হয়েছে টিকিট বিক্রি। দুই ক্যাটাগরিতে পাওয়া যাচ্ছে টিকিট। দাম ৩ হাজার টাকা (ভিআইপি) ও ১ হাজার ৫০০ টাকা (রেগুলার)। আয়োজন শুরু হবে ১৩ই ফেব্রুয়ারি রাত ৯টায়। দর্শকদের জন্য গেট খুলে দেওয়া হবে সন্ধ্যা ৬টায়।

হা.শা./কেবি

শাফিন আহমেদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250