বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শনিবার রাজধানীতে ১১ দলের বিক্ষোভ সমাবেশ-মিছিল *** ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক পুনর্গঠনের পথে *** ফরাসি সিনেমা ‘লা ভেনাস ইলেকট্রিক’ দিয়ে শুরু হবে কান উৎসব *** দুই-তিন সপ্তাহের মধ্যে ইরানে তীব্র আক্রমণের ঘোষণা ট্রাম্পের *** ১২ কেজির এলপিজির দাম বেড়ে ১৭২৮ টাকা *** মধ্যপ্রাচ্য সংঘাতে আমিরাতের প্রতি বাংলাদেশের সংহতি *** মাইকে ঘোষণা দিয়ে মব সৃষ্টি করে পুলিশকে মারধর, আসামি ছিনতাই *** বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী *** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত

যুদ্ধ আয়াতুল্লাহ খামেনিপন্থীদের ইরানে আরো শক্তিশালী করবে—গণতন্ত্রকামী ইরানিদের মত

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১১ পূর্বাহ্ন, ১২ই মার্চ ২০২৬

#

ইরানের সাবেক রাজনৈতিক বন্দী নাজানিন জাঘারি-র‍্যাটক্লিফ। ছবি: দ্য ন্যাশনাল

যুক্তরাজ্যে বসবাসরত শতাধিক ইরানি নাগরিক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নেতৃত্বাধীন ইরানের বিরুদ্ধে সামরিক হামলায় অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছেন। তাদের মতে, এই ধরনের যুদ্ধ ইরানে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে শক্তিশালী করার বদলে বরং বর্তমান শাসনব্যবস্থাকে আরও মজবুত করতে পারে।

চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন ইরানের সাবেক রাজনৈতিক বন্দী নাজানিন জাঘারি-র‍্যাটক্লিফ। ইরানের কুখ্যাত এভিন কারাগারে ছয় বছর বন্দী ছিলেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের হাতে পৌঁছানো ওই চিঠিতে বলা হয়েছে—তারা ইরানে গণতন্ত্র দেখতে চান। কিন্তু বর্তমান সংঘাত পরিস্থিতি উল্টো কর্তৃত্ববাদী শক্তিগুলোকেই আরও শক্তিশালী করতে পারে।

চিঠিতে বলা হয়, ‘ইসলামি প্রজাতন্ত্রের অবসান আমরা যতটা চাই, অন্য কেউ ততটা চাইবে না। কিন্তু এভাবে দেশটিতে হামলা হলে বিপরীত ফল হবে। এতে শাসকগোষ্ঠী আরও শক্ত অবস্থান নেবে এবং পশ্চিমা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করছে—এই পুরোনো প্রচারণা নতুন জীবন পাবে।’

চিঠির ভাষ্য অনুযায়ী, ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির নিহত হওয়া তাকে জবাবদিহির মুখোমুখি করার বদলে শহীদের মর্যাদা দিয়ে দিয়েছে। এতে বলা হয়, ‘ইরানিরা তাকে তার অপরাধের জন্য বিচারের মুখোমুখি দেখতে চেয়েছিল, শহীদের মতো মৃত্যু নয়।’

চিঠিতে স্বাক্ষর করেছেন আরাস আমিরি ও নাসরিন পারভেজের মতো আরও কয়েকজন সাবেক বন্দী। তারা যুক্তরাজ্য সরকারকে ইরানের গণতন্ত্রপন্থী আন্দোলনকে সহায়তা করার বিকল্প উপায়ও প্রস্তাব করেছেন। এর মধ্যে রয়েছে দেশটির ভেতরে যোগাযোগ বিচ্ছিন্নতা দূর করতে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহারের সুযোগ করে দেওয়া।

চিঠিতে সতর্ক করা হয়—যুক্তরাজ্য যেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-এর দীর্ঘস্থায়ী যুদ্ধনীতির সঙ্গে জড়িয়ে না পড়ে। তাদের মতে, গণতন্ত্রপন্থী নীতি গ্রহণের মাধ্যমে রাজনৈতিক বন্দীদের সুরক্ষা নিশ্চিত করা এবং ইরানের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করাই হবে যুক্তরাজ্যের জন্য বেশি কার্যকর পদক্ষেপ।

নাজানিন জাঘারি-র‍্যাটক্লিফ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250