রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানকে আর কতবার আলটিমেটাম দেবেন ট্রাম্প *** মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলাতে চায় জামায়াত? *** কেরানীগঞ্জে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে সরকার *** সংবিধানকে ‘কাগজ’ হিসেবে দেখা মানে রাষ্ট্রের আইনি ভিত্তিকে অস্বীকার করা *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত জোটের *** জামায়াত বিএনপিকেও একদিন নিষিদ্ধ করবে: তসলিমা নাসরিন *** আওয়ামী লীগকে কী নিষিদ্ধই করতে যাচ্ছে সরকার? *** ‘বিদেশি অনুদানের দুইশো কোটি টাকা আত্মসাৎ করেছেন ড. ইউনূস’ *** ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে মাঠে নামতে হবে: নাহিদ *** এপ্রিলে আসছে একাধিক তাপপ্রবাহ, যা বলছেন আবহাওয়াবিদরা

নিজের ইচ্ছেমতো স্বপ্ন দেখতে সহায়তা করবে এআই

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

অনেকেই মাঝেমধ্যে রাতে ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখে থাকেন। অনেক সময় পরের দিন পর্যন্ত সেই স্বপ্নের কথা ভেবে মন খারাপ হয়। তবে এই সমস্যার সমাধান এনেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। এখন থেকে আপনি কী স্বপ্ন দেখবেন, তা নিজেই ঠিক করতে পারবেন। নিজের ইচ্ছেমতো স্বপ্ন দেখতে সহায়তা করবে এআই।

স্বপ্ন নিয়ন্ত্রণের সুযোগ 

উন্নয়নশীল প্রযুক্তির সহায়তায় আপনি স্বপ্নের অনিয়ন্ত্রিত পৃথিবী নিয়ন্ত্রণ করতে পারেন। সম্প্রতি একটি প্রযুক্তি কোম্পানি স্বপ্নের রহস্যময় জগতে পছন্দমতো প্রবেশের লক্ষ্যে একটি চমৎকার ডিভাইস ডিজাইন করেছে। প্রোফেটিক নামের এই কোম্পানিটি সম্প্রতি ‘হালো এআই’ হেডব্যান্ড নামে একটি ডিভাইস তৈরি করেছে। এই ডিভাইসের সাহায্যে আপনি শুধু স্বপ্নের জগতেই প্রবেশ করতে পারবেন না, পুরোপুরি নিয়ন্ত্রণও করতে পারবেন।

আরো পড়ুন : স্মার্টফোন পানিতে পড়লে প্রথমেই এই কাজটি করবেন

প্রোফেটিক কোম্পানির দাবি, হালো এআই হেডব্যান্ডের সাহায্যে ঘুমের মধ্যে আপনার পছন্দের স্বপ্ন দেখতে পারবেন। ‘ড্রিমস অন ডিমান্ড’ নামে এর প্রচার চালানো হচ্ছে। প্রফেটিকের মতে, তারা অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এই ডিভাইসটি প্রস্তুত করেছে। এই ডিভাইসটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কাজ করে।

যেভাবে কাজ করে হালো এআই 

কোম্পানির মতে, হ্যালো এআই হেডব্যান্ড ডিভাইসটি আল্ট্রাসাউন্ড ব্যবহার করে স্বপ্নের জগতে প্রবেশে সহায়তা করে। হেডব্যান্ডটি একটি উন্নত নিউরোটেক পরিধানযোগ্য ডিভাইস, যা ব্যবহারকারীর অবচেতনে মস্তিস্কে প্রবেশ করে।

স্বপ্নের জগতে প্রবেশ করানোর পর এই ডিভাইসটি আপনার ওপর নিয়ন্ত্রণের ভার দেয়। এর ফলে আপনি নিজের স্বপ্নের জগত  নিয়ন্ত্রণ করতে পারবেন এবং নিজের পছন্দমতো স্বপ্ন দেখতে পারবেন।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস টেক, সিএনবিসি

এস/ আই.কে.জে


স্বপ্ন এআই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250