রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানকে আর কতবার আলটিমেটাম দেবেন ট্রাম্প *** মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলাতে চায় জামায়াত? *** কেরানীগঞ্জে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে সরকার *** সংবিধানকে ‘কাগজ’ হিসেবে দেখা মানে রাষ্ট্রের আইনি ভিত্তিকে অস্বীকার করা *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত জোটের *** জামায়াত বিএনপিকেও একদিন নিষিদ্ধ করবে: তসলিমা নাসরিন *** আওয়ামী লীগকে কী নিষিদ্ধই করতে যাচ্ছে সরকার? *** ‘বিদেশি অনুদানের দুইশো কোটি টাকা আত্মসাৎ করেছেন ড. ইউনূস’ *** ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে মাঠে নামতে হবে: নাহিদ *** এপ্রিলে আসছে একাধিক তাপপ্রবাহ, যা বলছেন আবহাওয়াবিদরা

নতুন গ্যাস সংযোগ নিয়ে বাখরাবাদ গ্যাসের সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:১৩ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

আবাসিকে নতুন গ্যাস সংযোগ দেওয়ার মিথ্যা আশ্বাসে টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্র থেকে সতর্ক থাকতে গ্রাহকদের পরামর্শ জানিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

আজ বৃহস্পতিবার (১৯শে ফেব্রুয়ারি) এক সতর্কবার্তায় এ কথা জানানো হয়।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক বার্তায় বলেছে, সরকারি সিদ্ধান্ত মোতাবেক আবাসিক/বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ/লোড বৃদ্ধি বন্ধ রয়েছে। সম্প্রতি কিছু প্রতারক চক্র আবাসিক নতুন গ্যাস সংযোগ দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে জনগণের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে।

প্রতারক চক্র থেকে সকলকে সতর্ক থাকার পরামর্শ প্রদান করা হলো। যেকোনো প্রয়োজনে প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হলো।

জে.এস/

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250