শুক্রবার, ৩রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নারী এমপিদের নিয়ে আমির হামজার কুৎসিত বক্তব্যের বিচার চাইলেন রুমিন ফারহানা *** প্রধানমন্ত্রীর ৪ বিশেষ সহকারী নিয়োগ *** নারী এমপিদের নিয়ে জামায়াতের আমির হামজার ‘বডি শেমিং’ মন্তব্যে তীব্র ক্ষোভ *** অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ আটকে দেওয়ার সুপারিশ বিশেষ কমিটির *** শেখ হাসিনার আমলের প্রকল্প হওয়ায় রোষানলে পড়ে ইউনূসের *** শনিবার রাজধানীতে ১১ দলের বিক্ষোভ সমাবেশ-মিছিল *** ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক পুনর্গঠনের পথে *** ফরাসি সিনেমা ‘লা ভেনাস ইলেকট্রিক’ দিয়ে শুরু হবে কান উৎসব *** দুই-তিন সপ্তাহের মধ্যে ইরানে তীব্র আক্রমণের ঘোষণা ট্রাম্পের *** ১২ কেজির এলপিজির দাম বেড়ে ১৭২৮ টাকা

কাব্য যখন

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০১ অপরাহ্ন, ২৩শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

কবি শাহজামাল সরকার

কাব্য যখন হয়ে ওঠে 

খোকার রঙিন ঘুড়ি,

আমার তখন ভালো লাগে 

ইচ্ছে হয় উড়ি। 


কাব্য যখন হয়ে ওঠে 

প্রজাপতি পাখি, 

আমার তখন ভালো লাগে 

বাঁশের কুলো ঢাকি। 


কাব্য যখন হয়ে ওঠে 

খুকির নতুন গাল, 

আমার তখন ভালো লাগে 

কৃষ্ণচূড়া ডাল।


কাব্য যখন হয়ে ওঠে 

প্রিয় বাঙলা ঢোল,

ভালো লাগে বাউলের 

একতারার বোল।


কাব্য যখন হয়ে ওঠে 

রাখলের বাঁশি,

আমার তখন ভালো লাগে 

বাঙলা মায়ের হাসি।

আরএইচ/


কবিতা ছড়া রঙিন ঘুড়ি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250